Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নির্বাচনের মাঠ দখল করার জন্য সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের গণ গ্রেফতারে নেমেছে : নিউইয়র্কে স্টেট বিএনপির বিজয় দিবসের সমাবেশে বক্তরা

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: December 19, 2018 | 3:40 PM

https://www.facebook.com/USANewsNY/videos/521761791637253/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্টেট বিএনপির বিজয় দিবসের সমাবেশে বক্তরা বলেছেন, আওয়ামী লীগ জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের নিশ্চিত বিজয় আসনগুলোতে জোর করে বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। নির্বাচনের মাঠ দখল করার জন্য সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের গণ গ্রেফতারে নেমেছে। তারা সরকারি এবং সাংবিধানিক প্রশাসনকে ইচ্ছেমত ব্যবহার করছে। গত ১৮ই ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কে ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্ট পার্টি হলে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ইমরান শাহ রনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিপনের পরিচালনায় এ সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, আব্বাস উদ্দিন দুলাল, গিযাস উদ্দিন, শাহজাহান শেখ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মির্জা মামুন, আক্তারুজ্জামান হ্যাপি, নূরুল আমিন ভূইয়া, হাফিজুর রহমান, মুজিবুর রহমান, কাজী মনির, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মিয়া মো. দাউদ, মোস্তাফিজুর রহমান মজুমদার প্রমুখ। সভায় জাতীয়তাবাদী সমর্থক বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। সভাটি এক পর্যায়ে নির্বাচনী সভায় রুপ নেয়।


সভার শুরুতে বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা দেশে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ভোটাররা ভয় ভীতির উর্ধ্বে ওঠে ভোট দিতে পারলে ৩০শে ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিজয় কেউ ঠেঁকিয়ে রাখতে পারবে না।
বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে সারাদেশে এক বিভীষিকাময় ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশকে ব্যবহার করে যেভাবে হয়রানি, গ্রেপ্তার করা হচ্ছে, তা সংবিধান পরিপন্থি। পুলিশকে এসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, এভাবে ক্ষমতার অপব্যবহার করতে থাকলে-একদিন আপনাদের বিচার হবে, শাস্তি হবে। বক্তারা বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও নিঃশর্ত দাবি করেন।
তারা বলেন, দমন-পীড়ন চালিয়ে কেউই ক্ষমতাকে স্থায়ী করতে পারেনি, শেখ হাসিনাও পারবেন না। সরকারের স্বৈরাচারি আচরণের বিরুদ্ধে জনমত সোচ্চার করতে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে। গণমানুষকে সাথে নিয়ে বিএনপিকে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে হবে। সভায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে স্ব স্ব এলাকায় জনমত গঠনকল্পে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান হয়।

https://www.facebook.com/USANewsNY/videos/332616314243165/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV