Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিলামে বিক্রি হয়ে গেল আস্ত একটি শহর!

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: February 9, 2014 | 11:58 PM

প্রাচীনকালে অঞ্চল বা দেশ দখলে রক্তক্ষয়ী যুদ্ধ কম হয়নি। নিজের সাম্রাজ্য বাড়াতে লাখ লাখ সৈন্যকে মৃত্যুর মুখে ঠেলে দিত রাজা-বাদশাহরা। কিন্তু শহর বিক্রয় বা নিলামে তোলার ঘটনাটি বেশ অভিনব। আর এই ঘটনাটি ঘটেছে সয়ং যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি মাত্র নয় লাখ ডলারে বিক্রি হয়ে গেল যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট শহর বলে পরিচিত ওয়াইমিং রাজ্যের ‘বুফোর্ড’। নিউইয়র্ক থেকে সানফ্রান্সিসকো যাওয়ার পথে ‘ইন্টারস্টেট ৮০’ নামের এলাকায় এই শহরের অবস্থান।

ওয়াইমিং এর রাজধানী চেইনে এবং লারামির মধ্যে অবস্থিত শহরটি মাটি থেকে প্রায় ৮ হাজার ফুট উঁচুতে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রাচীন শহর। এই শহরটি নিলামে কিনে নেন ভিয়েতনামের একজন নাগরিক। এই ছোট্ট শহর বুফোর্ডে রয়েছে গোটাকয়েক ছোট বাড়িঘর, তিন বেডরুমের একটি বাড়ি, একটি স্কুল এবং একটি পেট্রোল ষ্টেশন। রেলপথের সুবিধাসংবলিত বুফোর্ড শহরে একসময় প্রায় দুই হাজার লোকের বসবাস ছিল। কিন্তু শহরে রেলসেবা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই শহরের বাসিন্দারা সবাই অন্যত্র চলে যাওয়া শুরু করে। সব শেষে এই শহরে ছিলেন একমাত্র অধিবাসী ৬১ বছর বয়সি ডন স্যামনস। তার কাছ থেকেই নিলামে শহরটি কিনে নেন ভিয়েতনামের সেই নাগরিক।বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV