Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নূরুল ইসলাম অনুর মৃত্যুতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: October 18, 2017 | 6:18 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনু এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি নুরুল ইসলাম খলিফার মৃত্যুতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।গত ১৭ অক্টোবর ,মঙ্গলবার রাতে আটলান্টিক সিটির মিঃ ষ্টিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব। শোকসভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী আবদুর রউফ মিয়া। 

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরী লিটনের সঞ্চালণায় শোকসভায় মরহুমদের বর্নাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনযাএার উপর আলোচনায় অংশ নেন জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সাব্বির হোসেন ভূঁইয়া,আবদুল জামিল ,গোলাম হাফিজ, শামসুল ইসলাম শাহজাহান , শহীদ খান, শেখ সেলিম , রওশনউদদীন , ফরহাদ সিদ্দিক , জয়ন্ত সিংহ, সুব্রত চৌধুরী প্রমুখ।শোকসভায় বক্তারা মরহুমদের আত্মার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।সভায় মরহুমদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনুর রোগ মুক্তি উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অনুষ্ঠান চলাকালীন মরহুমের মৃত্যু সংবাদ এসে পৌঁছলে সভায় এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয় এবং সভায় উপস্থিত নেতৃবৃন্দ মরহুম অনুর বিয়োগ ব্যথায় ভারাক্রান্ত হয়ে পড়েন এবং তাঁর জন্য আয়োজিত দোয়া মাহফিল শোকসভায় পরিনত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ