Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নৃশংসতার পাকিস্তানী গোপন বয়ান নিয়ে জগলুল আলমের আলোচিতগ্রন্থ

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: June 4, 2018 | 1:59 AM

আহমেদ মূসা : 
‘‘যেসব বাঙালিকে সন্দেহ করা হতো তাদেরকে বিনা বিচারে কোনও রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই ‘বাংলাদেশে পাঠিয়ে দেওয়া’ হতো। ‘বাংলাদেশে পাঠিয়ে দেওয়া’ ছিল একটি সাংকেতিক ভাষা – যার অর্থ হত্যা করা।’’
হামুদুর রহমান কমিশনকে দেওয়া ২৬০ নম্বর সাক্ষী, পাকিস্তানী লে. কর্নেল মনসুরুল হকের ভাষ্য এটি। মুদ্রিত হয়েছে প্রখ্যাত লেখক-সাংবাদিক জগলুল আলমের ‘১৯৭১, পরাজয় ও আত্মসমর্পণের পাকিস্তানী মূল্যায়ন : হামুদুর রহমান কমিশন রিপোর্ট’ গ্রন্থে।

আমরা এ যাবত পাকিস্তানীদের চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পরাজিত জেনারেলদের অনেক বই প্রকাশিত হতে দেখে আসছি, যেগুলিতে পাকিস্তান ভাঙার জন্য জুলফিকার আলী ভুট্টোকে প্রায়-একতরফা দোষারোপ করা হয়েছে। সংশ্লিষ্ট ঘটনা নিয়ে অতি-গোপনীয় তদন্ত কমিটির প্রকাশিত অংশ পড়ে বিস্তারিত জানা গেল জেনারেলদের অপতীর্তি ও কাপুুরুষতার কথা। ১৯৭১ সালের ২০ ডিসেম্বর জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েই তার ঘনিষ্ঠজন বিচারপতি হামুদুর রহমানকে দিয়ে একটি তদন্ত কমিশন গঠন করেন, বাংলাদেশের নয় মাসের অবস্থা জানা ও সেনাবাহিনীর কার দায় কতটুকু তা অবগত হওয়ার জন্য। এই রিপোর্ট ভুট্টোর হাতে তুলে দেওয়ার পর সেটি জুলফিকার আলী ভুট্টো উধাও করে ফেলেন। কারণ, অনেক রাখ-ঢাকের পরও ব্যর্থতার অনেক দায় ভুট্টোর এবং তার কিছু অনুগত জেনারেলেরও ঘাড়ে এসে পড়ে। রিপোর্ট উধাও করার বহু বছর পর ভারতের কয়েকটি পত্রিকায় অংশ-বিশেষ ছাপা হওয়ার পর হৈচৈ পড়ে যায়। পরবর্তীকালে নির্বাচিত কিছু অংশ ডি-ক্লাসিফায়েড কওে পাকিস্তান সরকার। প্রকাশ হয়ে পড়া অংশেই পাকিস্তান নগ্ন হয়ে পড়ে দেশ-বিদেশের কাছে।
রিপোর্টের ফাঁকফোকর দিয়ে সত্যের যে অংশ প্রকাশিত হয় তাতেও এই রিপোর্টকে ঘাতকদের জবানবন্দিই মনে হবে। পৃথিবীর অযোগ্যতম ও কাপুরুষ সেনা কর্মকর্তারা ক্ষমতার জন্য কতোটা নিচে নামতে পারে, কতোটা লুটেরা-লম্পট-মদ্যপ হয়েও পবিত্র ইসলামের নাম কীভাবে ব্যবহার করে, তার একটা ধারণাও পাওয়া যাবে গ্রন্থে। যারা এখনো পাকিস্তান বলতে অজ্ঞান বা পাকিস্তানী মডেলের ইসলাম নিয়ে উৎসাহী তাদের জন্যও শিক্ষণীয় অনেক কিছু আছে এতে।
বাঙালি বিচারপতি হমুদুর রহমান এর আগেও কুখ্যাত ছিলেন তার তথাকথিত ‘হামুদুর রহমান শিক্ষাকমিশন’-এর জন্য। সে কারণেই হয়তো তাকে এখানেও কমিশনের প্রধান করা হয়েছিল।
গ্রন্থটিতে আমাদের জন্য একটি মেলোড্রামাও আছে। একটি ক্ষেত্রে ভারতীয় ও পাকিস্তানী জেনারেলরা একমত দেখতে পাই আমরা। সেটি হচ্ছে, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও অবদানকে আড়াল করা এবং আমাদের স্বাধীনতার যুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে প্রতিপন্ন করা। এখানে দুই দেশের সামরিক-বেসামরিক কর্তারা ‘মাসতুতো ভাই।’ আমাদেও গবেষকদের উচিত এ ব্যাপারে দুই পক্ষকেই হেদায়েত করে কিছু লেখা।
অবজেকটিভ ঘটনা থেকেই আমরা পাই ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকান্ডের অন্যতম একটি গণহত্যার চিত্র । মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা আগ্রহী, গবেষক, সবার জন্যই গ্রন্থটি প্রয়োজনীয়; শুধু গ্রহণ-বর্জনের পরিপ্রেক্ষিতটি বিবেচনায় রাখতে হবে। কারণ ঘটনার বিশ্লেষণ ও বর্ণনা দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে।
জগলুল আলম খুব সরল ভাষায় রির্পোটের প্রকাশিত অংশ অনুবাদ করেছেন। ভূমিকা লিখেছেন প্রখ্যাত লেখক-গবেষক আফজালুল বাসার। প্রকাশ করেছে বাংলা গবেষণা। চারু পিন্টুর আঁকা প্রচ্ছদের তিন শ’ পৃষ্ঠার বইটির দাম ৪০০ টাকা; ১৫ ইউএস ডলার।

আহমেদ মূসা


নিউ ইয়র্ক, ২৫মে ২০১৮।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV