Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নেটফ্লিক্সের সঙ্গে চলচ্চিত্র প্রযোজনায় সাবেক প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেল

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: May 22, 2018 | 3:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা চলচ্চিত্র ও টিভি ধারাবাহিক প্রযোজনার জন্য ভিডিও কোম্পানি নেটফ্লিক্স ইনকর্পোরেশনের সঙ্গে কয়েক বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। নেটফ্লিক্সের অফিসিয়াল ট্যুইটারে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাদের প্রযোজনা সংস্থার নাম হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশন্স। এখান থেকে লিখিত চিত্রনাট্য, অলিখিত চিত্রনাট্যের ধারাবাহিক, ধারাবাহিক তথ্যচিত্র, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজিত হবে।
ট্যুইটারে বলা হয়, ওবামা দম্পতি এগুলো নেটফ্লিক্সের জন্য নির্মাণ করবেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাদের এই চুক্তি থেকে মনে হচ্ছে হোয়াইট হাউজের সরকারি ভূমিকার চাইতে বর্তমান ভূমিকা হবে আরও বিস্তৃত।
বর্তমানে বিশ্বজুড়ে নেটফ্লিক্সের প্রায় ১২৫ মিলিয়ন গ্রাহক রয়েছে। এখানে ওবামা নির্ধারিত সরকারি বক্তব্যের বাইরে অনেক বেশি কিছু বলতে পারবেন। সাবেক এই প্রেসিডেন্ট তার বক্তব্য প্রচারের জন্য বরাবরই বই এবং দাতব্য কর্মের উপর নির্ভর করেছেন।
এক বিবৃতিতে বারাক ওবামা বলেছেন, ‘এটা একটা আনন্দের ব্যাপার। এই কাজের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ হবে। তাদের স্বার্থেই তাদেরকে বেশির ভাগ মানুষের সামনে উপস্থাপন করা হবে।’
ওবামা বলেন, ‘নেটফ্লিক্সের অংশীদার হতে পেরে মিশেল এবং আমি অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে আমরা জনগণের আবেগ-অনুভূতিকে ভাগাভাগি করে নিতে পারব। যেসব সৃজনশীল মেধাবীরা মানুষের আবেগ-অনুভূতি ভাগাভাগি করতে সক্ষম তাদের কন্ঠস্বর আমরা বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাই।’ ইয়ন/আমাদেরসময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV