পবিত্র রমজান উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :: পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৭ মে শনিবার থেকে উত্তর আমেরিকায় রোজা শুরু হচ্ছে। এ উপলক্ষে ২৬ মে শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমেরিকানদের পক্ষ থেকে মুসলমানদের এ রমজানের সার্থকতা কামনা করছি।’ ট্রাম্প বলেছেন, এই মাসে মুসলমানেরা রোজাব্রত পালনের পাশাপাশি নিকট প্রতিবেশী গরিব-দুখীদের মধ্যেও খাদ্য-সহায়তা দিয়ে থাকেন অর্থাৎ সকলেই রমজানের মহিমাকে সমুন্নত রাখতে প্রয়াসী হন।
এছাড়া, দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করার সংকল্পও গ্রহণ করেন মানবতার শান্তির পথ সুগম করতে। দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত এলাকার অসহায় মানুষ এবং গরিব মানুষদের কল্যাণেও বিভিন্ন উদ্যোগ গ্রহণে উৎসাহিত হন রোজাদাররা। সম্প্রতি সউদি আর সফরের সময় সেখানে ৫০টির অধিক মুসলিম রাষ্ট্র প্রধানের সাথে মিলিত হবার সুযোগ পেয়েছি। গোটাবিশ্বের শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির প্রশ্নে আমরা সকলেই পরস্পরের সহযোগী হয়ে কাজ করার অঙ্গিকার করেছি।
ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্য এবং মিশরে সন্ত্রাসী হামলায় অনেক অসহায় মানুষ হতাহত হয়েছেন। এ নিয়ে গোটাবিশ্ব আজ শোকাহত। এমন বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে সকলের রুখে দাঁড়ানোর বিকল্প নেই। কারণ, এহেন হামলার মধ্যে রমজানের মূল্যবোধ ব্যাহত হয়। এনআরবি নিউজ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর