Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: May 16, 2018 | 1:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৭ মে বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে পবিত্র রমজান শুরু হচ্ছে। এ উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ মে মঙ্গলবার প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, ‘আমেরিকার জনজীবনকে ধর্মীয় সম্প্রীতির অনন্য মহিমায় উদ্ভাসিত করছে মুসলমানদের উদারতা।’
‘রমজান মাসের চাঁদ উদয় হবার সাথে সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ কামনা করছি সকল মুসলমানের। আমেরিকাসহ সারাবিশ্বে মুসলিম সম্প্রদায়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কারণ, এ মাসেই মুসলমানেরা রোজাব্রত পালন করেন, কম-ভাগ্যবানদের পাশে দাঁড়ান, সেবামূলক কর্মসূচিতে লিপ্ত হন।’
কয়েকমাস আগেও প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানের আগমন পুরোপুরি বন্ধ করার আহবান জানিয়েছেন। তেমন ব্যক্তির কাছে থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা আসায় অনেকে হতভম্ব। কারণ, এখনও মুসলিম অধ্যুষিত রাষ্ট্রসমূহ থেকে যুক্তরাষ্ট্রে আগমনকে নিষিদ্ধ করতে আইনগত লড়াই অব্যাহত রেখেছেন। ফেডারেল কোর্টের নিষেধাজ্ঞার কারণে ট্রাম্পের সে অভিসন্ধি এখনও পূরণ হয়নি।
এদিকে, নিউইয়র্কের সর্ববৃহৎ ‘জ্যামাইকা মুসলিম সেন্টার’র সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী ১৬ মে মঙ্গলবার রাতে এ সংবাদদাতাকে জানান, সউদি আরবসহ কোথাও চাঁদ দেখা যায়নি। তাই রোজা শুরু হচ্ছে বৃহস্পতিবার।’আমেরিকার অধিকাংশ মসজিদের পক্ষ থেকে একই ঘোষণা দেয়া হয়েছে। জানা গেছে, ২৫ শতাধিক মসজিদে তারাবি অনুষ্ঠিত হবে বুধবার সন্ধ্যায়। সবগুলো মসজিদের ইফতারি বিতরণ করা হবে বৃহস্পতিবার অর্থাৎ প্রথম রোজা থেকেই। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV