Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পবিত্র রমজান মাসে এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে জর্জিয়ার মানচিত্র ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: June 20, 2016 | 1:50 PM

জর্জিয়া : পবিত্র রমজান মাস মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। মুসলমানরা প্রতি বছর এই মাসে এতিম, অসহায় ও দুঃস্থ মানুষকে জাকাত-ফিতরা দিয়ে থাকেন দুই হাত উজাড় করে। এ বছর বিশেষ করে আমেরিকার জর্জিয়া প্রবাসীদের যাকাত, ফিতরা ও আর্থিক সহায়তা সংগ্রহ করে বাংলাদেশের এতিম খানা ও অসহায় দুঃস্থ মানুষের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে ‘মানচিত্র ফাউন্ডেশন’।
“মানুষ মানুষের জন্য” এই স্লোগান কে সামনে রেখে “মানচিত্র ফাউন্ডেশন” ইতিপূর্বে বাংলাদেশের একজন অসহায় মানুষের জটিল চিকিৎসার খরচ বহনে জর্জিয়া প্রবাসী কতিপয় ব্যক্তির অনুদানের অর্থ পাঠিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল । মানচিত্র ফাউন্ডেশনের কর্মকর্তাগণ মনে প্রাণে বিশ্বাস করেন যে, প্রবাসীদের সম্মিলিত সহায়তায় বাংলাদেশের অসংখ্য এতিম শিশু-কিশোর ও দুঃস্থ মানুষের পাশে দাড়ানো মোটেই কঠিন কাজ নয় । শুধু রমজান মাস নয় সারা বছর ধরে এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের কল্যানে এই প্রতিষ্ঠানটি কাজ করে যাওয়ার ভবিষ্যত পরিকল্পনা রয়েছে।
এবারের ঈদের খুশী বাংলাদেশের বিভিন্ন এতিম, অসহায় ও দুঃস্থ মানুষ মাঝে ভাগ করে দিতে মানচিত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল প্রবাসীর প্রতি বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে । আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। তাদের সুখ-দুঃখের সাথী হই, যাদের একটি নতুন জামা, কাপড় পাওয়ার আনন্দের খুশী আমার-আপনার সুখের সাথী হতে সহযোগিতা করবে। সংগৃহীত অনুদানের পূর্ণাঙ্গ হিসাব প্রদানকারীদের বরাবরে যথাসময়ে প্রেরণ করা হবে।
আপনার যাকাত ফিতরার একটি অংশ অথবা অন্য কোনো অর্থ সহায়তা নিম্নে বর্ণিত ব্যক্তিদের কাছে জুন ৩০, ২০১৬ এর মধ্যে দিতে পারেন। এ.এইচ রাসেল (770-912-1772 ), আবিম সোহেল (678-597-8017), মাহবুব আলম সাগর (404-388-1112)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV