পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিলারি ক্লিনটন : জনমত জরিপ
২০১৬ সালে অনুষ্ঠেয় আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে সাবেক মার্কিন ফার্স্টলেডি ও পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন মনোনয়ন পাবেন, এটি অনেকখানিই নিশ্চিত। তবে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও এনবিসি’র করা এক জনমত জরিপে দেখা গেছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্টও হতে যাচ্ছেন তিনি। জরিপে বেশিরভাগ মার্কিন ভোটার হিলারিকেই সমর্থন করছেন। সে হিসেবে তিনিই হতে যাচ্ছেন প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে বার্তাসংস্থা পিটিআই। এ মাসের শুরুর দিকে নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে প্রথম জনসমাবেশ করেন হিলারি। এর কয়েকদিন পরই ওই জরিপটি পরিচালিত হয়। জরিপে দেখা গেছে, ডেমোক্রেট দলের প্রাইমারি ভোটারদের তিন-চতুর্থাংশই ভোট দেবেন হিলারিকে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ডেমোক্রেট প্রাইমারি ভোটারদের মাত্র ১৫ শতাংশ ভোট। ৬৭ বছর বয়সী ক্লিনটন ডেমোক্রেট দল থেকে অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন। দলটির মোট প্রাইমারি ভোটারদের ৯২ শতাংশ তাকে সমর্থন করবেন। মাত্র ৮ শতাংশ ভোটার দ্বিমত পোষণ করেছেন। শুধুমাত্র ডেমোক্রেট শিবিরেই নয়, সামগ্রিক জরিপ অনুযায়ী তিনিই হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
প্রায় ১০০০ ডেমোক্রেট ও রিপাবলিকান ভোটারকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়ে প্রশ্ন করা হয়। এতে দেখা যায়, মোট ভোটারদের ৪৮ শতাংশই হিলারির পক্ষে। ৪০ শতাংশ সমর্থন করছেন রিপাবলিকান প্রার্থী ফ্লোরিডার অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জেব বুশকে। জেব বুশ আবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের ছেলে ও আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই। আবার হিলারি বনাম ফ্লোরিডার রিপাবলিকান দলীয় সিনেটর ও প্রেসিডেন্ট পদে সমর্থনপ্রত্যাশী মার্কো রুবিওর লড়াইয়ে দেখা গেছে, ৫০ শতাংশ ভোটারই হিলারিকে ভোট দেবেন। ৪০ শতাংশ ভোট পাবেন মার্কো রুবিও। আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী উইসকোনসিনের গভর্নর স্কট ওয়াকারের বিপরীতে হিলারি পাচ্ছেন ৫১ শতাংশ ভোট। স্কট ওয়াকার পাচ্ছেন মাত্র ৩৭ শতাংশ সমর্থন।
অন্যদিকে রিপাবলিকান প্রাইমারি ভোটারদের ২২ শতাংশ রিপাবলিকান দলের সেরা প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন জেব বুশকে। তার পরেই আছেন স্কট ওয়াকার (১৭ শতাংশ)। ১৪ শতাংশ সমর্থন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন রুবিও। এরপরের স্থানে রয়েছেন যথাক্রমে অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কার্সন (১১%), আরকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবি (৯%), উদারপন্থী সিনেটর র্যান্ড পল (৭%), টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরি (৫%), নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি (৪%), টেক্সাসের সিনেটর টেড ক্রুজ (৪%)।
জনমত জরিপে আরও দেখা গেছে, পরবর্তী প্রেসিডেন্ট কোন দল থেকে হবেন, তা নিয়ে আমেরিকান জনগণ বিভাজিত। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ন জনতাত্বিক গোষ্ঠীর মধ্যে ক্লিনটন ছাড়িয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। জনমত জরিপের বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, এ জরিপ প্রার্থী হিসেবে ক্লিনটনের শক্তিমত্তার ইঙ্গিত দেয়। সাধারণ নির্বাচনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে, এমন সব অঞ্চলের ভোটার ও সামগ্রিকভাবে ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে তার সমর্থন বেশ ভালো। তবে জরিপের ফলাফলে দেখা গেছে, ডেমোক্রেট দলের সমর্থকরা দলের অভ্যন্তরেই হিলারির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে উঠে আসতে দেখতে চান। এটি তার সমর্থনে সম্ভাব্য ফাটলের ইঙ্গিত। মানবজমিন

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion