Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পরিচয় ফুটবল লীগ : ওজনপার্ক, আইসাব ও নিউজার্সীর জয়লাভ : ব্রঙ্কস ইউনাইটেডের ওয়াক ওভার

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: May 30, 2016 | 12:50 PM

নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এর ষষ্ঠ সপ্তাহের খেলায় ২৯ মে রোববার ব্রঙ্কস ইউনাইটেড, ওজনপার্ক এফসি, আইসাব ও নিউজার্সী ইউটেড জয়লাভ করেছে। সিটির এলমহার্সস্থ নিউ টাউন অ্যাথলেটিক মাঠে এদিন লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলোতে ওজনপার্ক এফসি ২-০ গোলে ব্রাদার্স এলায়েন্সকে, আইসাব ৩-১ গোলে সোনার বাংলাকে এবং নিউজার্সী ইউনাইডটেড ১-০ গোলে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে স্ব স্ব খেলায় পূর্ণ পয়েন্ট অর্জন করে। অপরদিকে নির্ধারিত সময়ে মোহামেডান স্পোটিং ক্লাবের খেলোয়ারা মাঠে উপস্থিত না মোহামেডানের বিপক্ষে ব্রঙ্কস ইউনাইটেড ওয়াক ওভার লাভ করে। উল্লেখ্য, পবিত্র রজমান মাস উপলক্ষে ফুটবল লীগের খেলা আপাতত: বন্ধ থাকবে। অর্থাৎ রমজানের পর আগামী ১৭ জুলাই লীগের পরবর্তী খেলা একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।

খেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু মোহামেডানের খেলোয়ারা নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না হওয়ায় এই দু’দলের খেলাটি হয়নি। ফলে খেলায় মোহামেডানের বিপক্ষে ব্রঙ্কস ইউনাইটেড ওয়াক ওভার লাভ করে এবং দলটি ২-০ গোলে জয়ী হয়। লীগের বাই লজ অনুযায়ী ব্রঙ্কস দুই পয়েন্ট অর্জন করে।দিনের দ্বিতীয় খেলায় ওজনপার্ক এফসি ২-০ গোলে ব্রাদার্স এলায়েন্সকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। আকর্ষনীয় ও প্রানবন্ত এই খেলার প্রথমার্ধ গোল শূণ্য ড্র ছিলো। খেলার দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের সময় রাসেল ও ৪০ মিনিটের সময় তৌহিদ বিজয়ী দলের পক্ষে গোল করেন।

দিনের তৃতীয় খেলায় আইসাব ও সোনার বাংলা অংশ নেয়। উত্তেজনায় ভরা এই খেলায় ৩-১ গোলে আইসাব জয়লাভ করে। খেলার প্রথমার্ধের চার মিনিটের সময় সোনার বাংলা’র এলভিস প্রথম গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। প্রথমার্ধে আর কোন গোল না হওয়া খেলার দ্বিতীয়ার্ধে সোনার বাংলা জয় ধরে রাখতে আর আইসাব গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। জমে উঠে খেলা। কিন্তু শেষ পর্যন্ত আইসাবের ঐক্যবদ্ধ আক্রমন আর কৌশলের কাছে সোনার বাংলাকে পরাজয় মেনে নিতে হয়। এই অর্ধের ৪৩ মিনিটের সময় আইসাব-এর সৌরভ গোল পরিশোধ করে সমতায় ফিরে আনেন (১-১)। এরপর জয়ের লক্ষ্যে সংঘবদ্ধ আক্রমণ চালায় আইসাব এবং ৪৮ মিনিটের সময় সৌরভ নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করে আইসাবকে এগিয়ে নেয় (২-১)। খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৫০ মিনিটের সময় আইসাব-এর পক্ষে জেড রহমান তৃতীয় গোল করেন (৩-১)।

দিনের শেষ ও চতুর্থ খেলায় নিউজার্সী ইউনাইটেড ও জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার ৩০ মিনিটের সময় বিজয়ী দল নিউজার্সীর পক্ষে শোহেব জয়সূচক গোলটি করেন। চলতি লীগে জ্যাকসন হাইটসের এটাই প্রথম পরাজয়। অপরদিকে নিউজার্সীর প্রথম জয়। পরবর্তী খেলা: আগামী সপ্তাহে অর্থাৎ ১৭ জুলাই রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল লীগ’-এর আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নিউজার্সী ইউনাইটেড, বিকেল সোয়া চারটায় আইসাব ও ব্রাদার্স এলায়েন্স, বিকেল সোয়া পাঁচটায় ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস ওয়ারিয়র এবং এবং বিকেল সোয়া ছয়টায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ও ওজনপার্ক এফসি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV