Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পরিচয় ফুটবল লীগ : জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, আইসাব ও ওজনপার্কের জয়লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: May 3, 2016 | 3:42 PM

নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট’-এর দ্বিতীয় সপ্তাহের খেলায় ১ মে রোববার জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, আইসাব ও ওজনপার্কের জয়লাভ করেছে। এদিন বৃষ্টিভেজা মাঠে চারটি খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলোতে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সোনার বাংলা-কে, ব্রঙ্কস ওয়ারিয়র ৩-১ গোলে ব্রাদার্স এলায়েন্স-কে, আইসাব ৫-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব-কে এবং ওজনপার্ক এফসি ৪-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে।

পরিচয় ফুটবল লীগের দ্বিতীয় সপ্তাহের খেলায় স্পোর্টস কাউন্সিলের উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল সহ আনোয়ার হোসাইন, জুয়েল আহমেদ, ওয়াহিদ কাজী এলিন, সাইকুল ইসলাম, মফিজুল ইসলাম রুমী, মোহাম্মদ সাদী মিন্টু, মোহাম্মদ জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে খেলার দিন বৃষ্টি থাকায় মাঠে দর্শক-শ্রোতার উপস্থিতি ছিলো কম। খবর ইউএনএ’র।

খেলার সংক্ষিপ্ত বিবরণ: দিনের প্রথম খেলায় জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সোনার বাংলা-কে পরাজিত করে। বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত খেলাটি ছিলো আকর্ষনীয় ও উত্তজনা পূর্ণ। খেলার প্রথমার্ধের ২৪ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে তোফায়েল জয়সূচক গোলটি করেন। খেলার দ্বিতীয়ার্ধে জ্যাকসন হাইটস জয় ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠে। অপরদিকে সোনার বাংলা গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে শেষ পর্যন্ত খেলাটি ১-০ গোলে শেষ হয়। উল্লেখ্য, খেলার শুরুতে ‘সুপারহিউম্যান’ বাংলাদেশী ম্যাক ইউরি বজ্রমনি অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ৩-১ গোলে ব্রাদার্স এলায়েন্স-কে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে তিনটি গোল হয়। প্রথমার্ধের ২৫ মিনিটের সময় রকি প্রথম গোল করে ব্রঙ্কস ওয়ারিয়রকে এগিয়ে নিয়ে যায় (১-০)। এরপর দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটের সময় বিজয়ী দলের মাহিন আরো একটি গোল করে (২-০)। এই অর্ধের ৪৫ মিনিটের সময় ব্রাদার্স এলায়েন্সর পক্ষে সিজার গোল করেন (২-১)। পরবর্তীতে খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৬ মিনিটের সময় বিজয়ী দলের লেমন গোল করে ব্রঙ্কস ওয়ারিয়রের জয় সুনিশ্চিত করেন (৩-১)।

দিনের তৃতীয় খেলায় আইসাব সহজেই ৫-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব-কে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। খেলার প্রথমার্ধের ৭ মিনিটের সময় ওয়ালী প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর এই অর্ধের ১৪ মিনিটের সময় ফারাজি দ্বিতীয় গোল করে (২-০)। খেলার দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটের সময় ওয়ালী দলের পক্ষে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল (৩-০) এবং খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৫ মিনিটের সময় সজিব (৪-০) এবং শেষ মুহুর্তে মুন্না আরো একটি গোল করেন (৫-০)।

দিনের চতুর্থ ও শেষ খেলায় ওজনপার্ক এফসি ৪-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধের শুরুতেই অর্থাৎ ৫ মিনিটের সময় ওজনপার্কের স্টাইকার সুহেল প্রথম গোল করেন (১-০)। এরপর সংঘবদ্ধ আক্রমণ থেকে খেলার ১৫ মিনিটের সময় আশরাফ বিজয়ী দলের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-০)। খেলার ১৭ মিনিটের সময় একটি ফাউলের ঘটনায় ব্রঙ্কস ইউনাইটেড পেনাল্টি লাভ করে। দলের পক্ষে রুহেল পেনাল্টি কিক করে গোল করেন (২-১)। পরবর্তীতে খেলার ৩৫ মিনিটের সময় ওজনপার্কের আরেক কৃতি খেলোয়ার বাবলু গোল করে ওজনপার্কের জয়কে এগিয়ে নিয়ে যান (৩-১)। এরপর ৪১ মিনিটের সময় বিজয়ী দলের আশরাফ আরো একটি গোল করেন (৪-১)।

আগামী সপ্তাহের খেলা: আগামী ৮ মে রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল লীগ’-এর চারটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় আইসাব ও নিউজার্সী ইউনাইটেড, বিকেল সোয়া চারটার দ্বিতীয় খেলায় সোনার বাংলা ও ওজনপার্ক এফসি, বিকেল সোয়া পাঁচটার তৃতীয় খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব ও ব্রঙ্কস ওয়ারিয়র এবং সন্ধ্যা সোয়া ছয়টার চতুর্থ খেলায় ব্রঙ্কস ইউনাইটেড এবং ব্রাদার্স এলায়েন্স একে-অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV