Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

পরিচয় ফুটবল লীগ ২০১৬ : ওজনপার্ক এফসি অপরাজিত চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: August 5, 2016 | 9:27 PM

নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এর লীগ পর্যায়ে ওজনপার্ক এফসি অপরাজিত চ্যাম্পিয়ণ হয়েছে। লীগের নবম সপ্তাহের খেলায় ৩১ জুলাই রোববার নিউজার্সী ইউনাইটেডের বিরুদ্ধে ওয়ার্কওভার পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করে ওজনপার্ক চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে। আগামী সপ্তাহের খেলার পর লীগের রানার্স আপ দল চুড়ান্ত করা হবে। উল্লেখ্য, লীগের শীর্ষ চার দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট।

সিটির এলমহার্সস্থ নিউ টাউন অ্যাথলেটিক মাঠে এদিন লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। দিনের প্রথম খেলায় ওজনপার্ক এফসি ও নিউজার্সী ইউনাইটেড অংশ নেয়ার কথা থাকলেও নিউজার্সী ইউনাইটেড মাঠে না আসায় ওজনপার্ক এফসি ওয়াকওভার লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। ফলে লীগে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ওজনপার্ক চ্যাম্পিয়ন হয়। দিনের অপর দুটি খেলায় আইসাব ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব এবং সোনার বাংলা ও ব্রঙ্কস ওয়ারিয়র একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।

আগামী সপ্তাহের খেলা: আগামী সপ্তাহে অর্থাৎ ৭ আগষ্ট রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল লীগ’-এর আরো তিনটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব ও ব্রঙ্কস ইউনাইটেড, বিকেল সোয়া চারটায় সোনার বাংলা ও নিউজার্সী ইউনাইটেড এবং বিকেল সোয়া পাঁচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স এলায়েন্স একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV