পরিদর্শনকালে ইমাম মির্জা আবু জাফর বেগ : নিউইয়র্কের বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি সম্পূর্ণ শরিয়াহ্ মোতাবেক পরিচালিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কের উডসাইডে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি পরিদর্শন ও এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব-ইমাম মির্জা আবু জাফর বেগ, ছারছীনার হুজুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী ও মসজিদে আবু হুরায়রার ইমাম-খতিব মোহাম্মদ ফায়েকুদ্দীন। এসময়, বাংলাদেশের খ্যাতিমান ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু উপস্থিত ছিলেন। ইমাম আবু জাফর বেগ পরিদর্শনকালে জবেহ্্-এর পদ্ধতি সম্পূর্ণ শরিয়া মোতাবেক হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রতিষ্ঠানের প্রোপাইটর আব্দুস সালাম ভ’ইয়ার কাছে মিট এবং গোট সম্পর্কে জানতে চাইলে বলেন, আমি নিজে মিট এবং গোট এর জবেহ্্ পদ্ধতি দেখেছি। আমি একজন মুসলমান সুতরাং আমি মুসলিম সমাজে সেবা ও এবাদতের জন্যই এই ব্যবসায় মনোযোগ দিয়েছি।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বিসমিল্লাহ পোল্ট্রির প্রোপাইটার আবদুস সালাম ভূঁইয়া জানান, প্রতিষ্ঠানে হালাল চিকেন জবেহ পদ্ধতি, বিফ এন্ড গোট-এর ক্ষেত্রে নিশ্চিতভাবে সঠিক জবেহ পদ্ধতি ও বিসমিল্লাহ বলা বাধ্যমূলক। পরে এক দোয়ায় শরিক হন সবাই। মোনাজাত পরিচালনা করেন ছারছীনার হুজুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী।
হালাল খাবারের গুরুত্ব ঃ গোলটেবিল বৈঠক
নিউইয়র্ক : সোমবার সকালে নিউইয়র্কে আই টিভি টোয়েন্টিফোর আয়োজিত বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি উডসাইড, নিউইয়র্কের সহযোগিতায় “হালাল খাবারের গুরুত্ব” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতীব মাওলানা আবু জাফর বেগ ও ছারছিনা’র হুজুর শাহ্্ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকি।
হালাল খাবারের গুরুত্ব উল্লেখ করে মসজিদে আবু হুরায়রা (রাঃ) এর ইমাম ও খতীব মাওলানা ফায়েকুদ্দিন বলেন, হালাল খাবার ইবাদত কবুলের পূর্বশর্ত। পৃথিবীর সকল হালাল খাবার আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাওলানা আবদুল্লাহ কামাল আযহারী আন-নদ্্ভী। তিনি বলেন, বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে, আল্লাহ যে সকল খাবারগুলোকে হালাল করেছেন তা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। পক্ষান্তরে নিষিদ্ধ খাবারগুলো মানবদেহের জন্য হুমকিস্বরূপ।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি উডসাইড নিউইয়র্কের প্রোপাইটার মোঃ আব্দুল সালাম ভুইয়া, জ্যাকসন হাইট ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মুফতি মোঃ ইসমাঈল, ম্যানহাটন মদীনা মসজিদের ইমাম ও খতীব আহমদ আবু সুফিয়ান, ওজনপার্ক আল আমান ইসলামিক সেন্টার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আতাউর রহমান, উডসাইড মাদানী মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাহমুদুল ইসলাম, ব্রুকলিন বাইতুশর্শ্ফ ইসলামিক সেন্টার ও জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা যাকারিয়া মাহমুদ, শাহজালাল জামে মসজিদের ইমাম ইসহাক আহমদ, ইসলামী চিন্তাবিদ মুফতি লুৎফর রহমান কাসেমীসহ অন্যান্য ওলামায়ে কেরাম।
বক্তারা বলেন, আল্লাহ্্তায়ালা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর সেই ইবাদত কবুলের জন্য হালাল খাবারের বিকল্প নেই। আমাদের সর্বক্ষেত্রে হারাম খাবার বর্জন করতে হবে। বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি উডসাইড নিউইয়র্কের প্রোপাইটার মোঃ আব্দুল সালাম ভুইয়া বলেন, ২০০২ সালে মুসলমানদের হালাল চিকেনের চাহিদা মেটাতে সেবামূলক এই ব্যবসা আমরা শুরু করি। আমরা বিসমিল্লাহ বলে জবেহ্্ করি এবং সকল স্টাফ মুসলিম। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার টিবিএন টোয়েন্টিফোর।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!