পরিমিত খাদ্যাভ্যাসের জন্য নীল আলো
পরিমিত খাদ্যাভ্যাস সবারই কাম্য। এতে অনেক রোগ থেকে মুক্তির পাশাপাশি শরীরিক গঠনও থাকে সুন্দর। তবে পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলা অনেকের ক্ষেত্রেই কঠিন হয়ে দাঁড়ায়। এমন ক্ষেত্রে পুরুষের জন্য সহায়ক হতে পারে উজ্জ্বল নীল আলো।
যুক্তরাষ্ট্রের গবেষকদের দাবি, খাবারের ঘরে উজ্জ্বল নীল আলো থাকলে পুরুষের খাবার গ্রহণের পরিমাণ ‘ব্যাপকভাবে’ কমে যায়। তবে নারীর ক্ষেত্রে নীল আলোয় আলোকিত খাবারে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাসের একদল গবেষক আলোর সঙ্গে খাবার গ্রহণের সম্পর্ক নিয়ে গবেষণা করেন। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক হান-সিওক সিও। এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী অ্যাপিটাইট।
নীল আলোয় পুরুষের খাবার গ্রহণ কমে যাওয়ার কারণ হিসেবে গবেষকেরা বলেন, এ আলোয় খাবার দেখতে তুলনামূলক অনাকর্ষণীয় মনে হয়। গবেষকদের মতে, ‘খাবারে আনন্দের ছাপ’ থাকে না। তাঁরা বলেন, প্রকৃতিতে নীল রঙের খাবার তেমন একটা পাওয়া যায় না। তাই এ রঙের খাবার নিয়ে মানুষের মনে সংশয় দেখা যায়। খাবারটি নিরাপদ হবে কি না—মনে এমন প্রশ্ন জাগে।
খাবার গ্রহণের সঙ্গে আলোর ভূমিকা নির্ধারণে গবেষকেরা ১১২ জনের একদল নারী ও পুরুষের মধ্যে গবেষণা চালান। গবেষণার আগের রাত থেকে তাঁদের খাবার গ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়। গবেষণার সময় ওই নারী ও পুরুষদের কয়েকটি কক্ষে খাবার খেতে দেওয়া হয়। কক্ষগুলোর কোনোটিতে ছিল সাদা আলো, কোনোটিতে নীল অথবা সবুজ। এভাবে একেকটি কক্ষ ছিল একেক রঙের আলো। খাবার হিসেবে সবাইকে দেওয়া হয়েছিল বিপুল পরিমাণ অমলেট ও প্যানকেক। সবাইকে বলা হয়েছিল, যতটা ইচ্ছে তাঁরা খেতে পারেন।
খাবার গ্রহণ শেষে অংশগ্রহণকারীদের কিছু প্রশ্নের উত্তর দিতে বলা হয়। এর মাধ্যমে খাবার গ্রহণের সময়ে তাঁদের মনোভাব সম্পর্কে জানা যায়।
গবেষণাটি এটিও প্রমাণ করে, খাবার গ্রহণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আলো বিশেষ ভূমিকা রাখে। তবে পুরুষের মধ্যে নীল আলোয় খাবার কম গ্রহণের প্রবণতা দেখা গেলেও নারীর মধ্যে এমনটি দেখা যায় না কেন? এমন প্রশ্নের জবাবে গবেষকেরা বলেন, খাবার গ্রহণের সময় একজন নারী গন্ধের ওপর বেশি নির্ভর করেন। কিন্তু পুরুষেরা এ ক্ষেত্রে চোখে দেখে বোঝার ওপর নির্ভরশীল।
গবেষকেরা আশ্বস্ত করেছেন, নীল আলোতে পুরুষের খাবার গ্রহণ কমলেও তাঁদের খাবারের প্রতি অরুচি সৃষ্টি হয় না।
গবেষকেরা আশা করেন, পরিমিত খাবার গ্রহণে নীল আলোর ভূমিকা ব্যবহার করে স্থূলতা রোধে পদক্ষেপ নেওয়া যাবে। দ্য ইনডিপেনডেন্ট।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!