Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

পশ্চিম ভার্জিনিয়া অঙ্গ রাজ্যে বন্যায় শিশুসহ ২৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: June 25, 2016 | 1:45 AM

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া অঙ্গ রাজ্যে বন্যায় শিশুসহ কমপক্ষে ২০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। শুক্রবার বিকেলে দেশটির গভর্নর আর্ল রে টমব্লিন তিনটি কাউন্টিতে ১৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। সেই মূহুর্তে জ্যাকসন কাউন্টিতে বেসরকারিভাবে নিখোঁজ ছিল ১৫ জন। টমব্লিন বলেন, এ বন্যায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি’।এদিকে বিবিসি তার প্রতিবেদনে জানায়, তীব্র বন্যায় হামাগুড়ি দেয়া এক শিশু এবং আট বছরের শিশুসহ ২০ জন মারা গেছেন। আরো অনেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১০০টির বেশি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। সেই সঙ্গে রাজ্যটির কয়েক হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড় শুরু হলে একটি শপিং মলে আটকে পড়ে ৫০০ জনের বেশি মানুষ। সবমিলিয়ে রাজ্য জুরে এখনও চলছে উদ্ধার অভিযান। নিখোঁজ সবাইকে খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বৃহস্পতিবার পশ্চিম ভার্জিনিয়ায় একটি বিশাল ঝড় আঘাত হানে। এ সময় রাজ্যজুড়ে প্রচুর ঝড়-বৃষ্টি হয়। এ ঝড়-বৃষ্টি কানাওহা, মধ্য গ্রিনব্রিয়ার, নিকোলাস এবং ওয়েবস্টার এলাকায় আঘাত হানে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মধ্য ও দক্ষিণ-পশ্চিম ভার্জিনিয়া। এখন পর্যন্ত সেখানে নয় ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিবিসি।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ