Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পার্কচেষ্টার জামে মসজিদে ওয়াজ মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: March 29, 2016 | 2:15 PM

নিউইয়র্ক: পার্কচেষ্টার জামে মসজিদে গত ২৭শে মার্চ রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আনসারুল করিম আল আযহারী। অন্যান্যের মধ্যে ওয়াজ করেন মাওলানা মাসুদ ইকবাল, মাওলানা মাইনুল ইসলাম, মাওলানা অলি আহমেদ প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কচেষ্টার জামে মসজিদের প্রাক্তণ প্রেসিডেন্ট সারওয়ার জাহান লাহিন, ফখরুল ইসলাম, প্রবাসী আইনজীবী ও কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার প্রমুখ।
মাহফিলে মসজিদে ক্রমবর্ধমান মুসল্লি সংখ্যা বৃদ্ধির কারণে স্থান সংকুলান না হওয়ায় মসজিদ সংলগ্ন বাড়ি কেনার সিদ্ধান্ত গ্রহণ করে সকলের সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য, ওয়াজ মাহফিলে উপস্থিতি সংখ্যা ছিল লক্ষ্যণীয় এবং তারা অত্যন্ত নিবিষ্ট চিত্তে ওয়ায়েজিনদের বক্তব্য শোনেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।

মুসলিম কমিউনিটির উপর নিউইয়র্ক সিটি পুলিশের পর্যবেক্ষণ সম্পর্কিত মামলার নিস্পত্তি হচ্ছে
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ কর্তৃক মুসলমানদের গতিবিধি পর্যবেক্ষণ, মসজিদসমূহে পুলিশ কর্তৃক সার্ভেলেন্স ক্যামেরা স্থাপন সম্পর্কিত মুসলিম কমিউনিটি কর্তৃক নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিস্পত্তির শর্তসূহ নির্ধারণের জন্য সুনির্দিষ্ট মতামত চাওয়া হচ্ছে। নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের সার্ভেলেন্স দ্বারা মুসলমানদের সাংবিধানিক অধিকার কিভাবে হস্তক্ষেপ করা হচ্ছে এতদসংক্রান্ত সমস্যা নিস্পত্তির শর্ত সমূহের বিষয়ে জানতে মুসলমানদের পক্ষে দায়েরকৃত মামলার আইনজীবিদের বক্তব্য শুনুন:
বিস্তারিত:
তারিখ: রোববার, এপ্রিল ৩, ২০১৬, সময়: ১:৩০ মিনিট
স্থান: পার্কচেষ্টার জামে মসজিদ, ১২০৩ ভার্জিনিয়া এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক
বিস্তারিত তথ্যের জন্য: ১-৯১৭-৫৯৭-৬৩৪৯

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV