Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

পা দিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে দুই হাতবিহীন শারীরিক প্রতিবন্ধী রুবেল

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: February 2, 2018 | 7:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে অংশ নিচ্ছে জন্মগতভাবে দুই হাতবিহীন শারীরিক প্রতিবন্ধী ওমর ফারুক। 
বগুড়ার শেরপুর ডিজে হাইস্কুল থেকে ওমর ফারুক বাণিজ্য বিভাগে পরীক্ষায় অংশ নিচ্ছে। তার পিতা একজন ডেকোরেটর শ্রমিক। শেরপুর শহরের উত্তর সাহাপাড়ার বাসিন্দা (বর্তমানে ছোটফুলবাড়ি) গ্রামের মজিবর রহমান জানায়, আমার ২টি পুত্র সন্তান আছে। বড় ছেলে শরীফ উদ্দিনকে অর্থের অভাবে লেখাপড়া করাতে পারি নাই। ফলে শরীফ উদ্দিন মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। শরীফ বর্তমানে একজন দিন হাজিরা শ্রমিক। ছোট ছেলে ওমর ফারুক ২০০১ সালের ১০ই নভেন্বরে জন্মগ্রহণ করে। জন্মগতভাবে সে দুই হাতবিহীন শারীরিক প্রতিবন্ধী। 
স্থানীয় লোকজন তাকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর পরামর্শ দিলেও তার পিতা তাকে স্কুলে লেখাপড়া করার জন্য উৎসাহ দিয়েছে। মজিবর রহমান জানায়, আমি সাধ্যমতো ফারুকের পড়ালেখার খরচ যোগাতে পারি না। তাই অনেকটা ধারদেনা করে আর প্রতিদিন একবেলা খেয়ে না খেয়ে ওমর ফারুককে লেখাপড়ার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। তিনি বলেন, ওমর ফারুকের লেখাপড়ার জন্য সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইনি। স্থানীয় জন প্রতিনিধিদের কাছে বহুবার আশ্বাস পেলেও কোনো কাজ হয়নি। শুধুমাত্র মাসে ৩০০ টাকা করে প্রতিবন্ধী ভাতা জুটেছে ফারুকের কপালে। শারীরিক প্রতিবন্ধী ফারুক জানায়, বাবা-মায়ের আর্থিক অবস্থা ভালো না থাকায় ঠিকমত বই-খাতা হাতে পাইনা। দিনে দু-বেলা খাবার জোটে না। ভালো কোনো শিক্ষকের কাছে বিশেষ শিক্ষার সুযোগ না থাকায় ২০১২ সালে শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় জিপিএ ৪.৩৫ ও ২০১৫ সালে শেরপুর ডিজে হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ ৪.১৫ পেয়েছি। এরপর একই স্কুল থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষায় রোল নং ৮১৫১১২ অংশ নিচ্ছি। ফারুক আরো জানায়, এসএসসি পাসের পর সরকারি-বেসরকারি সাহায্য সহযোগিতা পেলে  কম্পিউটার বিষয় নিয়ে লেখাপড়া করার আগ্রহের কথা জানান। 
ফারুকের পিতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ ঋণ করে আমাকে ১৫০০ টাকা দিতে হয়েছে। ফারুক শেরপুর শহরের মজিবর রহমান মজনু হাইস্কুলের মহিলা কলেজে পরীক্ষায় অংশ নিচ্ছে। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ