Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

পুরুষদের মধ্যে জনপ্রিয় ওবামা হিলারি, অপরাহ’র পরই মালালা

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: December 31, 2014 | 1:24 PM

মার্কিনিদের দৃষ্টিতে সব থেকে জনপ্রিয় নারীর তালিকায় হিলারি ক্লিনটন এবং অপরাহ উইনফ্রের পরই রয়েছেন এ বছর শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সোমবার গ্যালআপ নামের একটি জরিপ প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। জনপ্রিয় নারী ব্যক্তিত্বের শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী হিলারি টানা ১৩ বছর ধরে এ তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। তিনি পেয়েছেন ১২ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা অপরাহ উইনফ্রে পান ৮ শতাংশ ভোট। ১৭ বছর বয়সী পাকিস্তানি মালালা ইউসুফজাই পেয়েছেন ৫ শতাংশ ভোট। পুরুষদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিত্বের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি পেয়েছেন ১৯ শতাংশ ভোট। ৬ শতাংশ ভোট নিয়ে এরপরই রয়েছেন পোপ ফ্রান্সিস। আর ৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গ্যালআপ জরিপ প্রতিষ্ঠানটি ৭ দশক ধরে নিয়মিত এ জরিপটি পরিচালনা করে থাকে। এতে মার্কিনিরা বেছে নেন বিশ্বের কোন পুরুষ ও নারী ব্যক্তিত্বকে তারা সব থেকে বেশি পছন্দ করেন। ১৯৯৩ সাল থেকে শুরু করে হিলারি ক্লিনটন এ সম্মান পেয়েছেন মোটি ১৯ বার। মার্কিন প্রেসিডেন্ট ওবামা পুরুষদের তালিকায় গত সাত বছর ধরে শীর্ষে রয়েছেন। গ্যালআপ অনুযায়ী দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্টরা সর্বদাই তালিকার শীর্ষে আসেন।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV