Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

পুরুষের কাছে নারী নিশ্চিতভাবে যা চায়

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: February 23, 2014 | 2:01 AM

পুরুষ হিসেবে নারীকে আপনার কি দুর্বোধ্য মনে হয়? আপনি কি মনে করেন নারীকে বোঝা চূড়ান্ত রকমের কঠিন? নারীর ভাবনার কূল-কিনারা করতে গিয়ে কি আপনি গলদঘর্ম হচ্ছেন? চিন্তা নেই, আপনি একা নন। একজন নারী তাঁর নীরবতা দিয়ে যেমন অনেক কথা বলতে পারেন, তেমনি একজন পুরুষও কিছু না বলে কথা বলতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। আপনার সঙ্গিনী কী বলতে চাইছে, তা বুঝতে হলে প্রয়োজন শুধু গভীর মন দিয়ে শোনা। এটা মোটেও বিজ্ঞানের কোনো খটমটে বিষয় নয়। আপনাকে শুধু তার প্রতি সংবেদনশীল হলেই চলবে। সঙ্গিনী আপনার কাছে যে তিনটি জিনিস নিশ্চিতভাবে প্রত্যাশা করে, তা এখানে দেওয়া হলো:
সৎ আর আস্থাভাজন হন

একজন নারীর কাছে সঙ্গীর সততা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নারীর কাছে সব কথা অকপটে খুলে বলার মতো সত্ সাহস থাকতে হবে আপনার। কখনো যদি তিনি ধরে ফেলেন আপনি মিথ্যা বলছেন, তাহলে আপনাকে ক্ষমা করবেন না। তবে ভুল করে তা অকপটে স্বীকার করলে ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে। তাহলে তিনি আপনাকে নিশ্চিন্তে বিশ্বাস করবেন এবং নির্দ্বিধায় আপনার ওপর আস্থা রাখবেন। এটা তাঁর কাছে অনেক কিছু। একজন নারী এমন সঙ্গী চান, যার ওপর নির্ভর করা যায়।
মন দিয়ে শুনুন

সম্পর্কটাকে টেকসই করতে গেলে আপনাকে শ্রবণশক্তির দক্ষতা বাড়াতে হবে। সঙ্গিনীর সব সমস্যা শোনার জন্য একটা কান পেতে দিয়ে রাখুন। সব সময় যে এসব সমস্যার সমাধান দিতে হবে, তা নয়। তিনি তা চানও না। তাঁর প্রত্যাশা, আপনি সব সমস্যার কথা শুনে যাবেন। তাঁর কথার ওপর কোনো রায় দেবেন না, কোনো মন্তব্য নিয়ে সমালোচনা করবেন না। আপনার সঙ্গে তাঁকে আবেগের বন্ধন তৈরি করার সুযোগ দিন।
পরিণত হন

সবাই জানে, পুরুষের আগে নারী পরিণত হয়, পূর্ণতা পায়। এই পরিপক্বতা নিয়ে নারী যে সারা জীবন এগিয়ে থাকবেন, এটা তিনি নিজেও চান না। নারীও চান তাঁর সঙ্গীটির জীবনবোধ একই রকম পরিপূর্ণ থাকুক। তিনি চান তাঁর সঙ্গীটি হবে ধীরস্থির, শান্ত ও নিয়ন্ত্রিত। আপনি তাঁকে দেখান যে ভয় পাওয়ার মতো বিষয়গুলোকে এড়িয়ে চলেন না, বরং সাহস নিয়ে মোকাবিলা করেন। আবেগ প্রকাশ করা মাঝেমধ্যে ভালো, তবে আপনাকে এটাও দেখাতে হবে যে আপনি হিসেব-কিতেব করে ঝুঁকিও নিতে পারেন। সঙ্গীর ওপর নির্ভর করতে পারার বিষয়টি নারী খুব পছন্দ করেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV