Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

পৃথিবীজুড়ে প্রতি ৩ জন ইন্টারনেট ব্যবহারকারীর একজন শিশু : ৩০ সেকেন্ডে একজন শিশু প্রথমবারের মতো ইন্টারনেটে

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: February 8, 2018 | 7:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর তথ্য মতে, বিশ্বজুড়ে প্রতিদিন এক লক্ষ ৭৫ হাজার শিশু নতুন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আত্মপ্রকাশ করছে। আর এর অর্থ প্রতি ৩০ সেকেন্ডে একজন শিশু প্রথমবারের মতো ইন্টারনেট জগতে প্রবেশ করছে। আর পৃথিবীজুড়ে প্রতি ৩ জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন শিশু।

ইউনিসেফ এর মতে, বিপুল সংখ্যক শিশুর প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহার, তাদের জন্য নানাবিধ ঝুঁকি তৈরি করছে। কারণ ইন্টারনেটের জন্য ক্ষতিকারক বিষয়ের দিকে আসক্তি তৈরি হওয়াসহ যৌন হয়রানির শিকার কিংবা নিজের ব্যক্তিগত তথ্য ব্যাহত হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। তাই শিশুদের এসব ঝুঁকি কমাতে বিভিন্ন দেশের সরকার নানা ধরনের নীতি প্রণয়ন করেছে।

ইউনিসেফ মনে করে, অনলাইনের ক্ষতিকারক বিষয়বস্তুর হাত থেকে শিশুদের রক্ষা করা দায়িত্ব সকলের উপরই বর্তায়। এক্ষেত্রে সরকার, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এছাড়া প্রযুক্তি শিল্পের ব্যবসার সাথে যারা জড়িত, তাদেরও এক্ষেত্রে বড় ভ‚মিকা রয়েছে। আর শিশুরা নিজেদের নিরাপদ রেখে কিভাবে অনলাইন ব্যবহার করতে পারে সেটি আমাদের শিক্ষা দেয়া প্রয়োজন। সূত্র : বিবিসি বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ