Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

পৃথিবীর অর্ধেক সম্পদ ৮ ব্যক্তির কাছে!

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: January 16, 2017 | 1:12 PM

পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের সম্পদের সমান সম্পদ আছে মাত্র ৮ ব্যক্তির হাতে। অর্থাৎ, অর্থবিত্তের দিক থেকে পিছিয়ে থাকা অর্ধেক বা ৩৬০ কোটি মানুষের হাতে থাকা যত সম্পদ রয়েছে, ঠিক তত সম্পদ আছে মাত্র ৮ ব্যক্তির কাছে। এই ৮ ব্যক্তি দুনিয়ার শীর্ষ ধনী। দাতব্য সংস্থা অক্সফাম এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। এ শীর্ষ ৮ ব্যক্তি হলেন: বিল গেটস, আমান্সিও ওর্তেগা, ওয়ারেন বাফেট, কার্লোস স্লিম, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, ল্যারি এলিসন ও মাইকেল ব্লুমবার্গ।
অক্সফাম বলেছে, আরো ভালোভাবে যাচাই বাছাইকৃত উপাত্ত থেকে এ সিদ্ধান্তে এসেছে তারা। সংস্থাটির মন্তব্য, ধনী ও দরিদ্র্যের মধ্যে ব্যবধান আশঙ্কার চেয়েও বেশি। তবে এমন উপসংহার নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
সুইজারল্যান্ডের দাভোসে মর্যাদাবান বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনের সূচনাকালে এমন রিপোর্ট প্রকাশ করেছে অক্সফাম। এই সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্র ও সরকার প্রধান, ব্যবসায়ী ও নীতিনির্ধারকরা জড়ো হন।
ইন্সটিটিউট অব ইকোনমিক অ্যাফেয়ার্স-এর মার্ক লিটলউড বলেছেন, কিভাবে প্রবৃদ্ধি বাড়ানো যায়, সেদিকেই বরং মনোযোগ দেয়া উচিত অক্সফামের। মুক্ত বাজার অর্থনীতি সম্পর্কিত এই থিংক ট্যাংকের মহাপরিচালক মন্তব্য করেন, ‘দারিদ্র্যবিরোধী দাতব্য সংস্থা হিসেবে অক্সফাম আশ্চর্য্যজনকভাবে ধনীদের সঙ্গেই লেগে আছে।’ তিনি যোগ করেন, যারা দারিদ্র্য পুরোপুরি দূর করতে চান, তাদের মনোযোগ এমন সব পদক্ষেপের প্রতি হওয়া উচিত যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
অ্যাডাম স্মিথ ইনস্টিটিউটের বেন সাউথউড বলেন, বিশ্বের ধনীদের সম্পদ এখানে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো দুনিয়ার দরিদ্রদের মঙ্গল। প্রতি বছরই এতে অগ্রগতি হচ্ছে। তার ভাষ্যে, প্রতি বছর অক্সফামের সম্পদ পরিসংখ্যানের মাধ্যমে আপনি বিভ্রান্ত হন। তথ্য-উপাত্ত ঠিক আছে। কিন্তু এর ব্যাখ্যা ঠিক নেই।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ