Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

পৃথিবীর সবচেয়ে দামি আইফোন৫

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: April 15, 2013 | 9:32 AM

২৪ ক্যারেটের সোনায় মোড়ানো কাঠামো আর দুর্লভ কালো হীরার বোতাম যুক্ত করে্ একটি আইফোনের নকশা করেছেন যুক্তরাজ্যের স্টুয়ার্ট হিউজ। তাঁর দাবি, কালো হীরা যুক্ত এই আইফোন ৫টিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোন। এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন। নকশাবিদ স্টুয়ার্ট হিউজ মূলত দামি প্রযুক্তিপণ্যের নকশা করার জন্যই বিখ্যাত। এর আগে হীরা, দামি রত্ন ও ডাইনোসরের হাড় দিয়ে আইপ্যাড ২ এর একটি নকশা করেছিলেন তিনি। আর এবারে ১৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার দামের এ আইফোনটির নকশা করলেন তিনি। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি হিসেবে দাবি করা হচ্ছে এই ফোনটিকে। স্মার্টফোনটির কাঠামোটি ২৪ ক্যারেটের সোনায় মুড়তে দুই মাসের বেশি সময় লেগেছে তাঁর। স্টুয়ার্টের তৈরি আইফোন ৫-এর হোম বাটনটি ২৬ ক্যারেটের কালো হীরা আর পুরো কাঠামোতে আরও ৬০০ টি সাদা হীরাযুক্ত রয়েছে। আইফোনটির ডিসপ্লে তৈরি হয়েছে মূল্যবান খনিজ পদার্থ স্যাফায়ার ব্যবহার করে। ফোনটির পেছনে অ্যাপলের লোগোটিকে সাজাতে ৫৩ টি হীরা ব্যবহার করেছেন নকশাবিদ স্টুয়ার্ট। যদি কেউ এ আইফোনটি কেনার কথা ভেবেও থাকেন, তিনি কিন্তু এটি কেনার কোনো সুযোগই পাবেন না। কারণ এটি তৈরিই হয়েছে নকশাবিদ স্টুয়ার্টের কাছে চীনের ‘জো’ নামের এক কোটিপতি ব্যবসায়ী ফরমায়েশে। আর কালো হীরাটি চীনের ওই ব্যবসায়ীরই সংগ্রহে ছিল। চীনে অ্যাপল পণ্যের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ