Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে?

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: October 12, 2015 | 1:11 PM

পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। সিরিয়াকে ঘিরে উত্তেজনা বাড়ছে বিশ্বময়। এমনকি ৩০ সেকেন্ডের মধ্যেই লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ডেইলি মিররের একটি প্রতিবেদনে উচ্চারিত হয়েছে এমনই সতর্কবানী। শনিবার যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সিরিয়ায় আইসিসের লক্ষ্যবস্তুতে ২৪টি হামলা চালানোর দাবি করেছে। একইদিনে রাশিয়া দাবি করেছে, ৫৫টি হামলার। স্থলেও সমানতালে যুদ্ধ চলছে। বাশার আল আসাদের সৈনিকরা শুধু আইসিসের বিরুদ্ধেই লড়ছে না, তারা মার্কিন যুক্তরাষ্ট্র কতৃক প্রশিক্ষণ প্রাপ্ত আসাদ বিরোধীদের লক্ষ্য করেও অভিযান পরিচালনা করছে।
সিরিয়ার আকাশ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সমর নায়কেরা আশঙ্কা করছেন যেসব দেশ সিরিয়ায় হামলা চালাচ্ছে সেসব দেশের যুদ্ধ বিমান, ড্রোনের মধ্যে যে কোন সময় সংঘর্ষ হতে পারে। এতে নতুন করে তৈরি হতে পারে বৈশ্বিক সংকটের। এরইমধ্যে মার্কিন যুদ্ধবিমানকে কয়েকটি লক্ষ্যবস্তু পরিত্যাগ করতে হয়েছে। রাশিয়ার যুদ্ধ বিমান এড়াতে হয়েছে কয়েকবার। ইউএস সেন্ট্রাল কমান্ড কাতার প্রকাশিত ছবিতে দেখা যায় ইউএস এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার এসইউ-৩৪ এর কতটা কাছাকাছি। সিরিয়ায় মার্কিন বিমান হামলার নেতৃত্বে থাকা লে. জেনারেল চার্লস ব্রাউন বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো ২০ মাইলের মতো দূরত্বে থাকছে। এ বিমানগুলোর যে গতি তাতে ৩০ সেকেন্ড এদিক-সেদিক হলেই যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ