Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

পৃথিবী থেকে কলা বিলুপ্ত হবে!

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: September 27, 2017 | 5:10 PM

পরাগ মাঝি : পৃথিবীর সবচেয়ে বেশি খাওয়া ফলের মধ্যে অন্যম হচ্ছে কলা। নানা কারণেই এই ফলটি আমাদের খাদ্য তালিকায় উপরের সারিতে রয়েছে। শুধু স্বাদের জন্য নয়; কলায় আছে আয়রন থেকে শুরু করে পাটাসিয়াম ও প্রোটিন। রক্তচাপ যাদের কম তাদের জন্য আদর্শ খাবার এই কলা। কিন্তু একটি ভয়ঙ্কর ছত্রাক জনপ্রিয় এই ফলকে নিশ্চিহ্ন করে দিতে পারে পৃথিবী থেকে। বিজ্ঞানীরা এমন আশঙ্কার কথা পুনর্ব্যাক্ত করেছেন।

প্রায় কয়েক দশক ধরে পৃথিবীর সবচেয়ে বেশি রপ্তানীকৃত কলা ছিলো গ্রস মিচেল প্রজাতির। কিন্তু গত শতাব্দীর পঞ্চাশের দশকে পানামা ডিজিজ নামে একটি ছত্রাকের আক্রমণ হয় ওই কলায়। মাত্র এক দশকের মধ্যেই কলাটি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এ অবস্থায় নতুন আরেক জাতের কলার আবিষ্কার করা হয়, যা ওই ছত্রাককে প্রতিরোধ করতে সক্ষম। পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ কলা রপ্তনী হয় এখন ওই জাতের।

কিন্তু সম্প্রতি গবেষকরা সম্প্রতি দেখেছেন নতুন আরেকটি ছত্রাকের উদ্ভব হয়েছে। কলা নিয়ে গবেষক ও লেখক ড্যান কোয়েপেল জানান, ‘ট্রপিক্যাল রেস-৪’ নামে ওই ছত্রাক পূর্বের ছত্রাকটির চেয়েও অনেক বেশি শক্তিশালী। সারা বিশ্বের বেশ কিছু স্থানীয় কলাকে এটি ইতোমধ্যেই আক্রমণ করতে সক্ষম হয়েছে। ফুজারিয়াম ধরণের ছত্রাকের সঙ্গে মিল রয়েছে নতুন ছত্রাকটির। একবার সংক্রমিত হলে দাবানলের মতো এটি চারদিক ছেয়ে ফেলে। সবচেয়ে বড় কথা এটি বাতাসের সাহায্যে ছড়িয়ে পড়ে চারদিকে। এছাড়া এটি যানবাহন এবং পানির মধ্য দিয়েও ছড়ায়। কোন গাছে এই রোগটি সংক্রমিত হলে এটি প্রথমেই ওই গাছের শিকড়কে আক্রান্ত করে। এক পর্যায়ে গাছটির মৃত্যু হয়।

জানা গেছে, ছত্রাকটি দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং আফ্রিকায় ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। আর এ থেকে বোঝা যাচ্ছে ছত্রাকটি সরা পৃথিবী থেকে কলাকে নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করছে। দ্য ইনডিপেন্ডেন্ট/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV