পেনসিলভানিয়ার লিউটেনান্ট গভর্ণর প্রার্থী ড. নীনার ফান্ডরেইজিং নিউইয়র্কের ব্রঙ্কসে
https://www.facebook.com/USANewsNY/videos/2202084449809342/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লিউটেনান্ট গভর্নর পদপ্রার্থী ডেমোক্রেট ড. নীনা আহমদের সমর্থনে নিউইয়র্কে ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের ওয়সিস রেস্টুরেন্টে ‘বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’ (বিএসিসি) গত ২রা মে বুধবার সন্ধ্যায় এ ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করে।


আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন. মজুমদারের সভাপতিত্বে লেফটেন্যান্ট গভর্নর পদপ্রার্থী ড. নীনা আহমদ ছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মার্কিন শ্রমিক ইউনিয়ন এবং অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন, বাংলা বাজার মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আব্দুস শহীদ, অর্গানাইজেশন অব


বাংলাদেশী আমেরিকানস’র চেয়ারম্যান হাসান আলী, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৬ এর প্রার্থী কারিনেস মেয়াস, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ আলী, হোস্ট সংগঠনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত আলী, সেক্রেটারি নজরুল হক, ডাইরেক্টর মনজুর চৌধুরী জগলু, এ ইসলাম মামুন প্রমুখ।


পিজা ফজিলাতুনের উপস্থাপনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ড. নীনা আহমদের পরিচয় তোলে ধরেন আয়শা হোসাইন।

এ সময় কমিউনিটি সার্ভিসের জন্যে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলা টাউন সুপার মার্কেট ও বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট গ্রুপের কর্ণধার কাওসারুজ্জামান কয়েস, নিরব রেস্টুরেন্টের কর্ণধার এম বখতিয়ার রহমান খোকন, স্টারলিং ফার্মেসীর কর্ণধার আব্দুল চৌধুরী জাকি, খলিল বিরিয়ানী হাউজ’র স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান, এশিয়ান ড্রাইভিং স্কুলের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাঈদুর রহমান লিংকন, ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা হাজী আ. কাদের মিয়া, ব্যবসায়ী-সমাজকর্মী আনোয়ার হোসেন ও আলমগীর মোল্লাহকে। বিপুল করতালির মধ্যে সম্মাননা হস্তান্তর করেন ড. নীনা আহমদ। নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে।

ড. নীনা আহমদ বলেন, এ নির্বাচনে তার সাথে আরো ৪ জন লড়ছেন। তবে অন্য সকলের চেয়ে তার নির্বাচনী তহবিল বেশী। এ অর্থ মেহনতি মানুষের। দুই যুগেরও অধিক সময় যাবত তৃণমূলের অভিবাসী, খেটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদা আদায়ের কাজের জন্যে তারা তার পাশে রয়েছেন। ড. নীনা বলেন, বাংলাদেশ ও কমিউনিটির কল্যাণে অবদান রাখার স্বার্থেই প্রত্যেক প্রবাসীকে আরো জোরালোভাবে মার্কিন রাজনীতির সাথে একাত্ম হতে হবে। বাংলাদেশীসহ সকল অভিবাসীর অধিকার সমুন্নত রাখার লক্ষে সকলকে ভোট কেন্দ্রে যেতে হবে। ডেমক্র্যাটদের বিজয় নিশ্চিত করার মধ্য দিয়েই ট্রাম্প প্রশাসনের আমেরিকান মূল্যবোধ বিরোধী কর্মকান্ডের জবাব দিতে হবে। তিনি বলেন, সমাজের অবহেলিত, বঞ্চিত, নিপীড়িতদের জন্যেই তিনি কাজ করে যাবেন।

মাফ মিসবাহ উদ্দীন বলেন, ড. নীনার বিজয় মানে বাঙালীসহ সকল সাউথ এশিয়ানের বিজয়। এ বিজয়ের জন্যে সকলকে সর্বাত্মকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সেন্ট জোন্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. তনিমা হক।
https://www.facebook.com/USANewsNY/videos/2202098546474599/
https://www.facebook.com/USANewsNY/videos/2202070556477398/
https://www.facebook.com/USANewsNY/videos/2202203413130779/
https://www.facebook.com/USANewsNY/videos/2202118029805984/
https://www.facebook.com/USANewsNY/videos/2202113463139774/
https://www.facebook.com/USANewsNY/videos/2202125236471930/
https://www.facebook.com/USANewsNY/videos/2202144453136675/
https://www.facebook.com/USANewsNY/videos/2202156199802167/
https://www.facebook.com/USANewsNY/videos/2202147229803064/
https://www.facebook.com/USANewsNY/videos/2202048709812916/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!