Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

পেনসিলভানিয় স্টেট আওয়ামীলীগের বিজয় দিবসের অনুষ্ঠানে হট্টগোল, মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: December 20, 2016 | 12:19 PM

পেনসিলভানিয়া : যুক্তরাস্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের কুরুচীপুর্ন ও হিন্দু সম্প্রদায়কে নিয়ে অত্যন্ত আপত্তিকর বক্তব্যে পেনসিলভানিয়া স্টেট আওয়ামীলীগের বিজয় দিবসের অনুষ্ঠানে হট্টগোল ও বিশৃংখল পরিস্থিতির সৃস্টি হয়। গত ১৮ ডিসেম্ব্র পেনসিলভানিয়ার ৭৫ ইস্ট লিংকন এভেনিঊ হেটফিল্ড ফায়ার হলে পেনসিলভানিয়া স্টেট আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালনের অনুস্টান হয় । সভায় বিশেষ অতিথি ছিলেন যূক্তরাস্ট্র  আওয়মিলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আব্দুস আমাদ আজাদ তার বিশেষ অতিথির বক্তব্যে অনুস্টানে আগত নারিদের সামনে ধর্ষিত হওয়ার স্বাদ নিয়ে কথা  বলেন এবং হিন্দু সম্প্রদায়কে  নিয়ে অত্যন্ত আপত্তিকর বক্তব্য রাখতে থাকেন এ সময় বাংলাদেশ এসোসিয়েশন অব পেনসিলভানিয়ার সভাপতি শান্তিপদ দত্তের স্ত্রী সমাপ্তি দত্ত দাড়িয়ে এর তীব্র প্রতিবাদ জানান, তিনি হিন্দুদের নিয়ে এরুপ মিথা ও কুরুচীপুন বক্তব্য বন্ধ করতে বলেন ।

এ সময় তার সাথে সাথে পেনসিলভানিয়া স্টেট আওয়ামীলীগের দপ্তর সস্পাদক প্রদীপ দাসও প্রতিবাদ জানাতে থাকেন। তখন  জনাব আজাদ ধমকের সুরে প্রদীপ দাসকে বলতে থাকেন আপনি আমাকে চেনেন ? আমি যূক্তরাস্ট্র আওয়ামীলিগের সাধারন সম্পাদক, তখন প্রদিপ দাস বলেন আপনি যেই হোননা কেন হিন্দুদের নিয়া এরুপ মিথ্যা ও কুরুচীপূর্ন  বক্তব্য আপনি দিতে পারেন না । এই পর্যায়ে পেসিলভানিয়া স্টেট আওয়ামীলিগের সভাপতি আব্দ্ল হাই মিয়া প্রদীপ দাসকে হল থেকে বের করে দিতে বললে হলে আগত হিন্দু সম্প্রদায়সহ অন্যান্যদের মধ্যে ব্যপক উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে অনেককে বলতে শোনা যায়, যে ব্যক্তির যুক্তরাস্ট্র আওয়ামীলীগের সদস্য হওয়ার যোগ্যতা নাই তাকে সাধারন সম্পাদক বানিয়ে ড. সিদ্দিকুর রহমান যূক্তরাস্ট্র আওয়ামীলীগকে ধংসের শেষ প্রান্তে নিয়ে গেছেন এবং পেনসিলভানিয়ায় আব্দুল হাইকে মদদ দিয়ে পেসিলভানিয়া স্টেট আওয়ামীলিগকে শেষ করে দিচ্ছেন। পরে নিউইয়র্ক থেকে আগত ডাঃ মাসুদ হাসান সবার কাছে ক্ষমা চাইলে উত্তেজিত জনতা জনাব আজাদ কে ক্ষ্মা চাইতে বলেন পরে জনাব আজাদ প্রদিপ দাসের কাছে ক্ষমা চান। পরে অনুস্টানে আসা সব হিন্দু সম্পদায়ের লোকজনসহ অন্যন্যরা হল ত্যাগ করেন। ডিনারের ব্যবস্তা থাকলেও তারা কেউ ডিনার গ্রহন করেন নাই। পেনসিলভানিয়া স্টেট আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রদীপ দাস কতৃক প্রেরিত বিজ্ঞপ্তি

পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদেরকে সন্মাননা প্রদান

মোঃ শাহীন : বিশাল আয়োজনের মধ্য দিয়ে গত ১৭ই ডিসেম্বর ২০১৬ পেনসিলভেনিয়ার ৭৫ ইস্ট লিংকন হলস্থ হেটফিল্ড ফায়ার হলে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগ উদযাপন করল বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস। ভিন্ন মাত্রার এই আয়োজনের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাসুদুল হাসান,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ এবং ৭১ এর রনাঙ্গনের সূর্য সৈনিক বাঙ্গালী জাতির অহংকার এবং জাতির শ্রেষ্ঠ সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধারা। আয়োজনের বিশেষ চমক ছিল পেনসিলভেনিয়া স্টেটে বসবাসরত প্রবাসী মুক্তিযোদ্ধারা ছাড়াও নিউইর্য়ক , নিউজার্সী, ভার্জিনিয়া, মেরিল্যান্ডসহ অন্যান্য স্টেটে বসবাসরত প্রবাসী মুক্তিযোদ্ধারা ।

পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই মিঞ্চার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু সাঈদ খান ও সহ-সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহান মুক্তিযুদ্ধের প্রান পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কয়েকশত অনুসারী পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের এই আয়োজনে উপস্থিত ছিলেন। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান রহমান টেলিফোনে বক্তব্য রাখেন। তিনি বলেন বাংলাদেশ ২০২১ সালের মধ্যে শেখ হাসিনার নেত্বতে মধ্যম আয়ের দেশ পরিনত হবে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ এবং বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাসুদুল হাসান, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যেমনি মুক্তিযোদ্ধাদেরকে সন্মান জানানো হচ্ছে ঠিক তেমনি বিদেশেও মুক্তিযোদ্ধাদেরকে সন্মান জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ ব্যাপারে অগ্রনী ভূমিকা পালন করার জন্য তারা পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি আবদুল হাইকে ধন্যবাদ জানান।ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের বিরোদ্ধে জননেত্রী শেখ হাসিনার সরকার কঠোর ব্যবস্থা গ্রহন করতে যাচেছ। তিনি বলেন সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে জামাত- শিবির চক্রের হাত রয়েছে এবং তারা শেখ হাসিনার সরকারকে বিভিন্ন ইস্যুতে বিপর্যস্ত করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। ডাঃ মাসুদুল হাসান বলেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হতে পারে আমি নিজেকে খুবই গৌরবান্বিত মনে করছি।তিনি বলেন দেশের জন্য আত্নত্যাগ বৃথা যায়নি ।মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে বর্তমানে শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা এবং বিভিন্ন রকম সুযোগ সুবিদা পাচ্ছেন তার অন্যতম উদাহরন হচেছ সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন কতৃক মুক্তিযোদ্ধাদের সম্পত্তি করমুক্ত রাখার আইন পাস।

নেতৃবৃন্দ বলেন বিএনপি এবং তাদের দুসর জামাত-শিবির শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য অতীতের মত এখনও ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের এই ষড়যন্ত্রকে ধূর্লিসাৎ করে দেবে।তারা জননেত্রী শেখ হাসিনাকে অবিলম্বে বাকি যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়ে জাতিকে কলংকমুক্ত করে বিজয়ের প্রকৃত স্বাদ গ্রহন করার সুযোগ দেয়ার আহবান জানান ।

সভাপতির বক্তব্যে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই মিঞ্চা বলেন বাংলাদেশে বসবাসরত মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে সন্মানিত হচ্ছেন কারন জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের শাসন ক্ষমতায় রয়েছেন।কিন্তু বাংলাদেশে বৈদাশিক মুদ্রা প্রেরন করে দেশকে আরও সমৃদ্ধশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে আসা শতশত মুক্তিযোদ্ধারা বঞ্চিত হচ্ছিলেন এই সন্মাননা থেকে।তাই পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের এই ক্ষুদ্র প্রচেষ্ঠা। এই প্রচেষ্ঠাকে সফল করার জন্য পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই মিঞ্চা উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত মুক্তিযোদ্ধাসহ সবাইকে ধন্যবাদ জানান।তিনি বিশেষ করে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের সকল নেতাকর্মীদেরকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানান।

নেতৃত্বে বলেন বঙ্গবন্ধুর অনুসারী জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সন্মান জানানোর পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের নিরলস প্রচেষ্ঠা সফল হয়েছে। পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের নেতৃবৃন্দ মনে করেন যুক্তরাষ্ট্রের সকল ষ্টেটে আগামীতে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামীলীগের ন্যায় মুক্তিযোদ্ধাদেরকে সন্মাননা জানালে তবেই মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সন্মান প্রদর্শন করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV