ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ‘আমেরিকা ফাস্ট’ নীতি অনুসরন করে পিপলএনটেক জব ট্রেনিং এবং জব প্লেসমেন্ট পদ্ধতিকে সময়োপযোগী করেছে। তাই বর্তমানে পিপলএনটেকের ট্রেনিং নিয়ে চাকুরী পাওয়ার হার অতীতের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। অতীতে যেখানে প্রতিমাসে গড়ে ২০জন শিক্ষার্থী চাকুরী পেত বর্তমানে তা ৩৫ থেকে ৪০ জনে উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থায় চাকরির ক্ষেত্রে আইটি পেশার অপার সম্ভাবনার পথ খুলে দিয়েছে। শুধুমাত্র স্বল্পকালীন কোর্স করেও অনেকে পেয়ে যাচ্ছেন তার পছন্দের চাকরি যার মাধ্যমে তারা সপরিবারে উপভোগ করতে পারছেন উন্নত জীবন, যে স্বপ্ন হৃদয়ে ধারণ করে আটলান্টিক পাড়ি দিয়েছেন তা এখন আর স্বপ্ন নয়তার বাস্তবে রূপ দিতে পিপলএনটেকের এক ঝাঁক কর্মী নিরলস কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ বলেন, পিপলএনটেক শুরু থেকেই বদ্ধপরিকর যেন প্রত্যেক যোগ্য ব্যক্তি ‘অড জব’ না করে যার যার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান করতে পারেন। তিনি বলেন, পিপলএনটেক মহিলাদের জন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে। মহিলাদের ইন্টার পারসোনাল স্কীল ডেভেলাপের মাধ্যেমে সহজে আইটি জব পেতে পারে বলে তিনি উল্লেখ করেন। ফারহানা হানিপ উপস্থিত সকলকে তাদের পরিবারের মহিলা সদস্যদেরকে পিপলএনটেকের ট্রেনিং সুবিদা গ্রহন করার জন্য অনুরোধ জানান।
পিপলএনটেকের পেনসিলভেনিয়া শাখার অ্যাডমিনিস্ট্রেটর ও মিলবোর্ন সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারে যুক্তরাষ্ট্রের ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানীতে কর্মরত প্রাক্তন শিক্ষার্থী তানভীর আহমেদ, প্রিসিলা এবং ওসমান তাদের অভিজ্ঞতা বর্ননা করে বলেন, পিপলএনটেকের কারিকুলাম এবং ট্রেনিং পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করলে চার মাসের ট্রেনিং নিয়ে ৮০ থেকে একশ হাজার ডলারের চাকুরী পাওয়া সম্ভব।
সেমিনারে বক্তব্য রাখেন আপারডার্বি সিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, কাউন্সিলওম্যান শেকেলা কোলস, ডাঃ ইবরুল চৌধুরী, সেক্রেটারি এ বি এম আলতামাস বাবুল, বাংলাদেশ সোসাইটির ইফতেখার হোসাইন ফরহাদ, মিলবার্নের কাউন্সিলম্যান মোহাম্মদ মনসুর আলী, পিপলএনটেকের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আসিফ ফাহাদ, বিশিষ্ট সাংবাদিক মফিজুর রহমান, কামাল রহমান সভাপতি মসজিদ আল-মদিনা এছাড়াও উপস্থিত ছিলেন আটলান্টিক সিটি পিপলএনটেকের প্রশিক্ষক মীর হোসাইন, আটলান্টিক সিটি পিপলএনটেকের অ্যাডমিনিস্ট্রেটর এবং বিশিষ্ট সাংবাদিক আকবর হোসাইন, বীর মুক্তিযুদ্ধা মোঃ নুরুল হক, কাজী সাখাওয়াত হোসেনসহ আরো অনেকে।