পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদপ্রার্থী ড. নীনার সমর্থনে নিউইয়র্কের ব্রঙ্কসে ফান্ডরেইজিং ২ মে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদপ্রার্থী ডেমোক্রেট ড. নীনা আহমদ এর সমর্থনে ব্রঙ্কসে ফান্ড রেইজিং আয়োজন করবে মূলধারার নেতৃস্থানীয় সংগঠন ‘বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল’ (BACC)। সংগঠনের প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী এন. মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত BACC এর বোর্ড অভ ডাইরেক্টরের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


উল্লেখ্য, BACC ব্রঙ্কসসহ নিউইয়র্কের গণমানুষের কল্যাণে অসংখ্য প্রকল্প গ্রহণ করেছে এবং র্যালী, সেমিনার ও বিদ্বেষ বিরোধী অসংখ্য সমাবেশ অনুষ্ঠান করেছে। BACC সর্বপ্রথম ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবীন ডিয়াজের ফান্ড রেইজিং ও সংবর্ধনার আয়োজন করে। মিশিগান থেকে নির্বাচিত কংগ্রেসম্যান হ্যানসন ক্লার্ক এর সমর্থনে ব্রঙ্কসে ফান্ড রেইজিং এর আয়োজন করে। এছাড়া লুইস সিপুলভেদা এবং কাউন্সিল মেম্বার রুবীন ডিয়াজের সমর্থনে কাজ করে যাচ্ছে BACC।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী গণমানুষের এ সংগঠন এবার অত্যন্ত চমকপ্রদ ও আকর্ষণীয় এক আয়োজন করবে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গর্ভনর পদপ্রার্থী ড. নীনা আহমদের জন্য। এজন্য ১০ জন কো-চেয়ার সহ সর্বমোট ১৫০ জন অংশগ্রহণকারীর একটি তালিকা তৈরী করা হয়েছে। ডিনার প্লেট প্রতিজন ন্যূনতম ১০০ ডলার। তবে স্পন্সর, কো-চেয়ার এবং অন্যান্য দাতাগণ যথাক্রমে ১,০০০, ৫০০ এবং ২০০ ডলার করে প্রদান করবেন। BACC প্রেসিডেন্ট আইনজীবী এন মজুমদার, সাধারণ সম্পাদক নজরুল হক, ডাইরেক্টর আবদুল গাফফার চৌধুরী খসরু, ডাইরেক্টর মনজুর চৌধুরী জগলু, অধ্যাপক শেখ আল-মামুন, আবদুর রহিম বাদশা, শাখাওয়াত আলী ডেমোক্রেটদের সহযোগিতা কামনা করেছেন।
ডিনারের স্থান:OASIS, ১৯০৭ হোয়াইট প্লেইনস রোড, ব্রঙ্কস
তারিখ: বুধবার ২রা মে, ২০১৮
সময়: ৬:৩০ মি:
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!