পেন্টাগন মেক্সিকো সীমান্তে অতিরিক্ত ৩৭৫০ সেনা পাঠাচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে মেক্সিকো সীমান্তে অতিরিক্ত ৩৭৫০ জন সেনাকে পাঠাচ্ছে পেন্টাগন। দক্ষিণ-পশ্চিম সীমান্তে আগামী তিন মাস এসব সেনা সদস্য সীমান্ত বিষয়ক এজেন্টদের সহযোগিতা করবে। রোববার এ কথা বলা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। এ খবর দিয়েছে রয়টার্স। এতে বলা হয়, অতিরিক্ত সেনা মোতায়েনের ফলে ওই সীমান্তে মোট সক্রিয় দায়িত্বে থাকা সেনা সদস্যের সংখ্যা দাঁড়াবে ৪৩৫০। তারা কামস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্টদের কাজে সহযোগিতা করবে। কয়েকদিন আগে ডেমোক্রেট দলের একজন আইনপ্রণেতা বলেছিলেন, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত ৩৫০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে। তার কয়েকদিন পরেই এ ঘোষণা দিয়েছে পেন্টাগন।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মেক্সিকোর সঙ্গে সীমান্তকে একটি সঙ্কট হিসেবে দেখেন। মঙ্গলবার তিনি বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। এতে তিনি ওই প্রসঙ্গ টেনে আনবেন। এ ছাড়া সম্প্রতি যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল সরকার পরিচালনায়, তার মূলে ছিল মেক্সিকো সীমান্তে তার বহুল আলোচিত দেয়াল নির্মাণ। দেয়াল নির্মাণকে বাদ রেখে অন্তর্বর্তী সঙ্কট সমাধানে বাজেট প্রণয়নে বা অর্থ পাওয়ার বিষয় মেনে নিতে পারছিলেন না তিনি।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








