Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

পোপ ফ্রান্সিসের অভিষেক : পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: March 20, 2013 | 2:58 PM

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু ভ্যাটিকানের নতুন পোপ ফ্রান্সিস পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে না দিতে বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার পোপ হিসেবে নিজের অভিষেক অনুষ্ঠানে তিনি বিশ্বনেতাদের প্রতি এই আহ্বান জানান।
ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত পোপ ফ্রান্সিসের অভিষেক অনুষ্ঠানে অন্তত দুই লাখ মানুষ যোগ দেন। তাঁরা বিভিন্ন দেশের পতাকা নেড়ে পোপকে স্বাগত জানান।
বক্তৃতায় পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের প্রতি মানুষের আস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘অন্ধকারাচ্ছন্ন নানা সমস্যা সত্ত্বেও আশার আলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’ আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘মানবতাকে আলিঙ্গন করতে হবে, বিশেষ করে অভাবী, দুর্বল ও প্রান্তিক সম্প্রদায়ের কথা ভাবতে হবে।’
পোপের বক্তৃতার সময় ‘পোপ দীর্ঘজীবী হোক’, ‘পোপ দীর্ঘজীবী হোক’ বলে স্লোগান ওঠে। ব্রাজিল থেকে আসা নানদের একটি দল স্লোগান দেয়, ‘এগিয়ে যাও ফ্রান্সিস, এগিয়ে যাও। যেখানেই যাও, আমরা তোমার সঙ্গে আছি।’ কলম্বিয়ার যাজক রদ্রিগো গ্রাজালেস বলেন, পোপ ফ্রান্সিস এই গির্জাকে মানুষের কাছাকাছি নিয়ে যাবেন। ইতালিয়ান নান সিস্টার রোসা বলেন, পোপ ফ্রান্সিস হবেন বিশ্বের মানবতা, ভালোবাসা ও মহত্ত্বের আরেক রূপ।
ভ্যাটিক্যান সূত্র জানায়, পোপ ফ্রান্সিসের অভিষেক অনুষ্ঠানে দেড় থেকে দুই লাখ মানুষ অংশ নেন। বিভিন্ন দেশের ১৩২ জন প্রতিনিধিও এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। লাতিন আমেরিকার প্রথম পোপ বলে অভিষেক অনুষ্ঠানে ওই অঞ্চলের দেশগুলোর প্রেসিডেন্টদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কোস্টারিকা ও প্যারাগুয়ের প্রেসিডেন্টরা যোগ দেন। এ ছাড়া বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা অভিষেক অনুষ্ঠানে অংশ নেন। এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ