পৌর মেয়রকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কে বসবাসরত শ্রীমঙ্গলবাসী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পৌর মেয়র মহসিন মিয়াকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কে বসবাসরত শ্রীমঙ্গলবাসী। গত রোববার জ্যাকসন হাইটসের পালকী সেন্টারে এ সবংর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি আব্দুল মোসাব্বির, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মো. ফজলুর রহমান, সিনিয়র সহ সভাপতি মো. মাশুক মিয়া, বিমল সেন চৌধুরী, মোজাহিদ হোসেন, তারেক আরা শাহীন, দিদার শাহীন প্রমুখ।
সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকার আহ্বায়ক মামুনুর রশীদ শিপু। মৌলভীবাজার ডিস্ট্রক্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠান পরিচালনা করেন তপদি দে মিতা ও খলিলুর রহমান। অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মিজানুর রহমান, জাসদের নুরে আলম জিকু, এবাদ চৌধুরী, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. ফজল খান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. হারুন মিয়া প্রমুখ। রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ও শ্রীমঙ্গল এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত মো. মহসিন মিয়াকে ফুলেল শুভেচ্ছ ও ক্রেস্ট উপহার দেয়া হয়।
সংবর্ধনার জবাবে মহসিন মিয়া বললেন, শ্রীমঙ্গলে গু-ামী নেই, সন্ডামী নেই। আইন-শৃঙ্খলায় ঘাটতি নেই। সাজিয়েছি নিজের মত করে। সবার অধিকার সমান করে দিয়েছি। চেষ্টার কোন ক্রটি নেই। হয়তো এ কারণেই সর্বস্তরের মানুষ আমাকে ভালবেসে বার বার চেয়ারে বসিয়েছে। অথচ আমাকে নির্বাচন করতে হয় ভয়ে ভয়ে। রাস্তায় দাঁড়াতেই পারি না। শুধামাত্র মানুষের ভালবাসায় আজকের আমি। আল্লাহ্ আমাকে সম্পদ ও সম্মান দিয়েছেন। আমি নিজেকে বিলিয়ে দিয়েছি এলাকাবাসীর জন্য।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








