Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

প্যানথেরা ফাউন্ডেশন’র বাংলাদেশের সুন্দরবনে বাঘ রক্ষণাবেক্ষণে আগ্রহ প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: March 3, 2015 | 4:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্যানথেরা ফাউন্ডেশনের সিওই ড. এলান রবিনওটিজ ও জাতিসংঘের প্রতিনিধি জ টি উইন গতকাল অপরাহ্নে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে তাঁর অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এখানে উল্লেখ্য যে, ড. রবিনওটিজ বিশ্বের অন্যতম একজন শ্রেষ্ঠ প্রাণীবিদ বিশেষজ্ঞ।
এ সময় স্থায়ী প্রতিনিধি তাদেরকে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ সংস্থার বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এলান রবিনওটিজ স্থায়ী প্রতিনিধিকে বলেন, তিনি বিশ্বের বহু দেশে পরিবেশ উন্নয়নে বাঘ রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন এবং তাঁর প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষ বাঘ রক্ষনাবেক্ষন প্রতিষ্ঠান।
রবিনওটিজ স্থায়ী প্রতিনিধিকে আরো বলেন, বাংলাদেশের সুন্দরবনের পরিবেশ বাঘ রক্ষণাবেক্ষণে খুবই উপযোগী এবং তারা তাতে বিনিয়োগ এবং প্রশিক্ষণ দিতে আগ্রহী।
ড. মোমেন প্রতিনিধি দলকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকান্ড সংক্রান্ত বই উপহার দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ