Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রখ্যাত সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর শারিরীক অবস্থা অবনতির দিকে

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: November 19, 2017 | 10:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রখ্যাত সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর শারিরীক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। শুক্রবার রাত থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন গত ১৫ নভেম্বর ৬৩ বছর বয়সে পদার্পণকারী এই শিল্পী। কিডনি বিকলের পাশপাশি ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্ত তিনি।

তাকে নিয়ে স্কয়ার হাসপাতালের দক্ষ চিকিৎসকরা এখন পর্যন্ত কোনো আশার আলো দেখছেন না। এতে তার পরিবারের সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে চরম হতাশা।
তার ছেলে সাব্বির সিদ্দিকী বলেন, বছর দুয়েক যাবৎ বাবা কিডনির সমস্যায় ভুগছেন। গত বছর থেকে সপ্তাহে তিনদিন কিডনির ডায়ালাইসিস করছেন তিনি। সাব্বির সিদ্দিকী বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

দীর্ঘদিন সঙ্গীতের সঙ্গে জড়িত থাকলেও সবার কাছে বারী সিদ্দিকী শিল্পী হিসেবে পরিচিতি পান ১৯৯৯ সালে। ওই বছর হ‌ুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্র মুক্তি পায়। এই ছবিতে তিনি ছয়টি গান গেয়ে রাতারাতি আলোচনায় আসেন। তার জনপ্রিয় কয়েকটি গান হচ্ছে- ‘শুয়াচান পাখি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’ ইত্যাদি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV