Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রজন্ম’৭১ ও বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বাধীনতার কবিতা ও সঙ্গীতানুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: March 29, 2018 | 11:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রজন্ম’৭১ ও বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্রের আয়োজনে নিউইয়র্কে স্বাধীনতার কবিতা উৎসব ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্রের সভাপতি নুরুল আমিন বাবুর সভাপতিত্বে এবং প্রজন্ম’৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদেক শিবলুর সঞ্চালনায় ব্যতিক্রমধর্মী স্বাধীনতার কবিতা ও গানের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম শাহীন। সভার শুরুতে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে ১ মিনিট নিরাবতা পালন করা হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার শুরুতে কবিতা পাঠ করেন বাংলাদেশ ক্লাবের সাধারণ সম্পাদক মাহাফুজ হায়দার। বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান সুমন মাহামুদ, নান্টু মিঞা, আরবাব সিমন, ইয়াসির আরাফাত তৌহিদ, জোবায়ের আল হাসান, রাজু আহমেদ, মাহমুদুল হাসান, রুবেল মিঞা, মুছা আহমেদ, সহিদ সিরাজ সৌরভ, মোহাম্মদ এম আলমগীর, আবু কাউছার, সাংবাদিক আব্দুল হামিদ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবদুস সামাদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল বাতেন, খোরশেদ আনোয়ার বাবলু, সরাফ সরকার, সামসুদ্দিন আজাদ, জাকারিয়া চৌধুরী, ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক জনাব ফজলুর রহমান, অধ্যাপিকা হোসেন আরা বেগম, নীরা কাদেরী ও অভিনেত্রী শিরিন বকুল। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, আব্দুল মালেক, তৈয়বুর রহমান টনি, আলী হোসেন গজনবী, কামাল হোসেন মিঠু, রেফায়েত উল্ল্যাহ চৌধুরী, ওবায়দুল্লাহ মামুন, বিশিষ্ট সাংবাদিক আহমেদ মাজহার, শাখাওয়াত হোসেন চঞ্চল। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মিশুক সেলিম, কবি শামস আল মমিন, নাট্যব্যক্তিত্ব মুজিব বিন হক, আনোয়ার সেলিম, লুবনা কাইজার, রওশন হাসান, জাহাঙ্গীর শাহা নেওয়াজ ডিকেন্স, সৈয়দা পারভীন আক্তার, আব্দুল আজিজ নাঈমী, এলিজা বাহার, লিওনা মুহিত, ফাসির কবির কাব্য, শামীম আরা আফিয়া, হাবিবুর রহমান হাবিব, রোকসানা বেগম, তাহামিনা শহিদ, লুৎফা শাহানা, লুবনা কাইজার।
স্বাধীনতা ও দেশের গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিপা জামান, সম্পা জামান, হেরা মিলন কুমরা রায়, মোহর খান, রওশন বেগম, রুবিনা শিল্পী, সেলিম ইব্রাহিম, শর্ণা, পারভিন, প্রিয়া, ডাঃ নাির্গস রহমান। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম খোকন, আব্দুল কুদ্দুছ, বাবু, তামান্না হাসিনা, রওশন বেগম, ইয়াসমিন পাত্তাহ ঝর্ণা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV