প্রতিদিন ৫ বিলিয়ন ফোন রেকর্ড সংগ্রহ!

সাবেক মার্কিন গোয়েন্দা অ্যাডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে আবারও চমকে দেয়ার মতো প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে মোবাইল ফোনের গতিবিধি অনুসরণ করছে এনএসএ।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি প্রতিদিন বিশ্বব্যাপী মোবাইল ফোনের অবস্থান সম্পর্কিত প্রায় ৫ বিলিয়ন অর্থাত্ ৫০০ কোটি রেকর্ড সংগ্রহ করছে। বিশ্লেষণমূলক পদ্ধতি ব্যবহার করে এই নজরদারি চালানো হচ্ছে, যাকে বলা হয় কো-ট্রাভেলার। এই পদ্ধতিতে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে এনএসএ সেগুলোকে তাদের ডাটাবেজ বা তথ্যভাণ্ডারে জমা রাখছে। এ থেকে বোঝা যায়, এনএসএ পৃথিবীর যে কোনো স্থানের মোবাইলের গতিবিধি এবং ওই মোবাইল থেকে যাদের ফোন করা হয়, তাদের ওপর নজরদারি করতে পারে।
শুধু দেশের বাইরে যাওয়া মার্কিন নাগরিকের মোবাইল ফোনই নয়, তিনি যাকে ফোন বা বার্তা পাঠাচ্ছেন, তাকেও অনুসরণ করছে এনএসএ। সেই সঙ্গে দু’জনের মধ্যকার সম্পর্ক কী, তাও অনুসন্ধান করছে সংস্থাটি, যা এতদিন ছিল অকল্পনীয়। সংবাদ সংস্থা এএফপি এ অভিযোগের বিষয়ে এনএসএ কর্মকর্তাদের প্রশ্ন করলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সাধারণ মার্কিনিদের গোপনীয়তা যাতে লঙ্ঘিত না হয়, সে জন্য এনএসএ সংস্কারের প্রস্তাব তুলবেন তিনি। এমএসএনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাত্কারে এ কথা বলেন ওবামা। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!