Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রতিবেশী অমুসলিমদের সাথেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন : আমেরিকায় মদিনার আলো সম্পাদক টুপন

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: June 27, 2017 | 8:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আমেরিকায় মদিনার আলো এবং লাইট অব দ্য আর্থ ইউএসএ’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক আলহাজ্জ্ব আব্দুল ওয়াহিদ টুপন ধর্মবিশ্বাস নির্বিশেষে প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ গড়ে তোলার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। আলহাজ্জ্ব আব্দুল ওয়াহিদ টুপন এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আলহাজ্জ্ব আব্দুল ওয়াহিদ টুপন এ আহ্বান জানান। ২৭ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইট্সের একটি রেস্টুরেন্টে আলহাজ্জ্ব আব্দুল ওয়াহিদ টুপনের সভাপতিত্বে এবং মাওলানা অলি উল্লাহ মোঃ আতিকুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমেরিকায় মদিনার আলোর অন্যতম উপদেষ্টা হাজী আব্দুর রহমান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সভাপতি এবং টাইম টিভি’র সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাঃ ওয়াজেদ খান, সাপ্তাহিক দেশবাংলা’র নির্বাহী সম্পাদক আলমগীর সরকার, সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন, দেওয়ান মাহমুদ চৌধুরী বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে মোহাম্মদ আসাদুল হক, গোলাম মোস্তফা, আমির আলী, আব্দুল মালিক প্রমুখসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণে আলহাজ্জ্ব টুপন বলেন, বিশেষ কারণে বিগত কয়েক মাস যাবত মদিনার আলোর উদ্যোগে কোন অনুষ্ঠান না করায় তিনি আন্তরিকভাবে দুঃখিত। তবে তিনি ভবিষ্যতে আগের মতোই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার আশা প্রকাশ করে বলেন, আশা করি সব অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাকে আনন্দ ও উৎসাহ যোগাবে। ধর্মবিশ্বাস নির্বিশেষে প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুফল ব্যাখ্যা করে আলহাজ্জ্ব টুপন বলেন, আমাদেরকে টিকে থাকার জন্য কৌশলী হতে হবে। আমরা ভালো আচরণ করলে অন্যরাও আমাদের সাথে উত্তম আচরণ করবেন। হাজী আব্দুর রহমান বলেন, আলহাজ্জ্ব আব্দুল ওয়াহিদ টুপন তার পত্রিকা এবং বিভিন্নমুখী কর্মকা-ের মাধ্যমে সমাজ ও মানব সেবায় সময় ও সম্পদ ব্যয় করে দেশে-বিদেশে অনন্য ভূমিকা পালন করছেন। আবু তাহের বলেন, আমেরিকায় মুসলমানদের টিকে থাকতে হলে, আমাদের কথা ও কাজের মাধ্যমে অন্য ধর্মবিশ্বাসের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মুসলমানরা একে অপরের দুর্দিনে সাহায্য না করে বরং দুর্দশাগ্রস্থকে ব্যক্তিকে আরো বিপদে ফেলার চেষ্টা করেন। তিনি বলেন, আমাদেরকে এ সংস্কৃতি হতে বেরিয়ে আসতে হবে। কাউকে হেয় প্রতিপন্ন না করে তার প্রতি সমব্যথী হতে হবে। ডাঃ ওয়াজেদ খান আলহাজ্জ্ব আব্দুল ওয়াহিদ টুপনের বিভিন্ন কর্মকা-ের প্রশংসা করে বলেন, একজন সফল ব্যবসায়ী সমাজসেবক হিসেবে সর্বোপরি আমেরিকায় মদিনার আলোর মাধ্যমে তিনি আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো জনসাধারণ্যে প্রচার করে আমাদের মূল্যবোধ ও চেতনাকে শানিত করছেন। মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, মদিনার আলো সম্পাদক আলহাজ্জ্ব টুপন নিজের অর্থ ব্যয় করে আমাকে আমেরিকার ৪৮টি স্টেট ভ্রমণের সুযোগ করে দিয়েছেন, যা আমার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। আলমগীর সরকার আলহাজ্জ্ব আব্দুল ওয়াহিদ টুপনের বক্তব্য সমর্থন করে বলেন, প্রতিবেশী অমুসলিমদের সাথে সদ্ভাব গড়ে তুললে আমরাই বেশী উপকৃত হব। দেওয়ান মাহমুদ চৌধুরী আমেরিকায় মদিনায় আলোর মাধ্যমে মানব সেবার জন্য আলহাজ্জ্ব টুপনের প্রশংসা করেন। সমাপনী ভাষণে আলহাজ্জ্ব টুপন আগামীতে বিভিন্ন উপলক্ষে একই ধরনের অনুষ্ঠানের আয়োজনের আশা প্রকাশ করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। সবশেষে মাওলানা অলি উল্লাহ মোঃ আতিকুর রহমানের পরিচালনায় মিলাদ-পরবর্তী মুনাজাতে মুসলিম উম্মাহসহ মানবজাতির কল্যাণে আল্লাহর রহমত কামনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV