Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে দুই মুসলিম নারী, শপথ নিলেন কোরআন ছুঁয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: January 5, 2019 | 8:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী সদস্য হিসেবে শপথ নিয়েছেন ইলহান ওমর ও রাশিদা তিলাইব। বৃহস্পতিবার ইলহান ওমর ও রাশিদা তিলাইব কোরআনের ওপর হাত রেখে কংগ্রেস সদস্যের শপথ পাঠ করেন। কেনিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর কংগ্রেসের ইতিহাসে একমাত্র হিজাব পরিহিতা সদস্য। তবে রাশিদা মুসলিম বিধান অনুযায়ী হিজাব পরিধান না করে ঐতিহ্যবাহী পোশাক পরেন। 
একসময় ইলহান ওমরের বসবাস ছিল কেনিয়ার শরণার্থী শিবিরে। সেখান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার ২৩ বছরের মাথায় বৃহস্পতিবার ডেমোক্রেট সদস্য হিসেবে প্রভাবশালী মার্কিন কংগ্রেসের অন্তর্ভুক্ত করলেন নিজেকে। আর এর মধ্য দিয়েই প্রথম হিজাবধারী নারী হিসেবে কংগ্রেস সদস্যের শপথ পাঠ করে রেকর্ড গড়েন তিনি। তাকে
কংগ্রেসের সদস্যপদ দিতে ১৮১ বছরের পুরাতন আইন সংশোধন করা হয়েছে।
ওই আইনে কংগ্রেসের চেম্বারে হিজাব পরে বা মাথা আবৃত করে বসার ওপর নিষেধাজ্ঞা দেয়া ছিল। সম্প্রতি সেই আইনের সংশোধনী আনা হয়। এর আওতায় তিনি প্রথম হিজাবধারী নারী হিসেবে কংগ্রেস সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন। হিজাবের বিষয়ে গত নভেম্বরে ইলহান ওমর এক টুইটে বলেন, ‘কেউ আমার মাথায় হিজাব পরিয়ে দেয়নি। আমি নিজেই পরেছি। এটা আমার পছন্দ।’
দুই মুসলিমসহ বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ১০২ জন নারী মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে শপথ নেন। এবারের প্রতিনিধি পরিষদকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় পরিষদ। মিনেসোটা থেকে নির্বাচিত ইলহান ওমরের পাশাপাশি কংগ্রেস সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরেক মুসলিম নারী রাশিদা তিলাইব। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই নারী মায়ের হাতে সেলাই করা ঐতিহ্যবাহী পোশাক পরে কোরআনের ওপর হাত রেখে শপথবাক্য পাঠ করেন। কংগ্রেসের স্পিকার নির্বাচনে ভোটাভুটির সময় রাশিদা যখন ন্যান্সি পেলোসির প্রতি নিজের সমর্থন জানাচ্ছিলেন, তখন তার দুই ছেলে পাশেই দাঁড়িয়ে ছিল। বড় ছেলে ১৩ বছরের অ্যাডামও মায়ের সঙ্গে উচ্চস্বরে ন্যান্সি পেলোসির নাম ঘোষণা করেন। এর মধ্য দিয়েই মার্কিন কংগ্রেসের রেকর্ড ভঙ্গ করে ইতিহাস তৈরি করেন দুই মুসলিম নারী।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV