প্রথমবার পিতৃভূমি কেনিয়া সফরে যাবেন ‘প্রেসিডেন্ট’ বারাক ওবামা
কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের পরিচালিত বর্বরোচিত হামলায় ১৪৭ জন নিহত হওয়ার পরও দেশটি সফরের সিদ্ধান্তে অটল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে প্রেসিডেন্ট হিসেবে সাহারার দক্ষিণে অবস্থিত আফ্রিকার ৩টি রাষ্ট্র সফর করেন ওবামা। কিন্তু, পিতৃভূমি কেনিয়ায় এটাই তার প্রথম সফর। কেনিয়া সফরে ব্যবসায়-উদ্যোক্তাদের একটি সম্মেলনে অংশ নেবেন তিনি। এ খবর দিয়েছে বৃটেনভিত্তিক সংবাদপত্র দ্য স্টার। হোয়াইট হাউসের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আগামী জুলাইয়ে ওবামা কেনিয়া সফর করবেন। ওই বিবৃতিতে বলা হয়, কঠিন এ মুহূর্তেও কেনিয়ার জনগণের জানা উচিত যে, যুক্তরাষ্ট্রে অটল এক বন্ধু ও সহযোগী তাদের পাশে রয়েছে। ১৪৭ শিক্ষার্থীকে হত্যার তীব্র নিন্দা জানান তিনি। আল-শাবাবের এ হামলায় কেনিয়ার আর্থ-সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে না বলেও মন্তব্য করেন ওবামা। তিনি হামলার জবাবে নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতার প্রশংসা করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ওবামা কেনিয়াকে অব্যাহত সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দেন। ওবামার পিতা বারাক ওবামা সিনিয়র কেনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন ও সেখানেই বেড়ে ওঠেন। সিনিয়র ওবামা কয়েক বছর যুক্তরাষ্ট্রে কাটান। এরপর কেনিয়ায় ফিরে যান এবং ১৯৮২ সালে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।মানবজমিন
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes