প্রথম আলো উত্তর আমেরিকা’র ডেপুটি ব্যুরো চীফ থেকে সাগরের পদত্যাগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: প্রথম আলো উত্তর আমেরিকার ডেপুটি ব্যুরো চীফ শাহাব উদ্দিন সাগর পদত্যাগ করেছেন। ২ জুন শুক্রবার সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি পদত্যাগ করেছি এটা সত্য। কি কারণে পদত্যাগ করেছেন জানতে চাইলে কোন ধরনে মন্তব্য না করে তিনি বলেন, এ কথা বলার সময় এখনো আসেনি। তবে আমি পদত্যাগ করেছি। গত বছরের ১ ডিসেম্বর শাহাব উদ্দিন সাগর প্রথম আলো উত্তর আমেরিকায় ডেপুটি ব্যুরো চীফ হিসেবে যোগ দেন। এর আগে তিনি নিউইয়র্কে মুক্তিবার্তা ২৪ ডটকমের সম্পাদক ছিলেন। পূর্বে তিনি বাংলাওয়াল্ড ২৪ ডট কমের নির্বাহী সম্পাদক ছিলেন। নিউজ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকায়। বাংলাদেশ তিনি কূটনৈতিক সাংবাদিক হিসেবে অধিক পরিচিত । কাজ করেছেন দৈনিক মানবকন্ঠ, দৈনিক যায়যায়দিন, দৈনিক আজকের কাগজ ও এনটিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর