Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রদীপ প্রজ্বলন ও বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে নিউইয়র্কে নির্মূল কমিটির ‘গণহত্যা দিবস’ পালন

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: March 26, 2017 | 1:17 PM

নিউইয়র্ক : ২৫শে মার্চ, ১৯৭১। রাতের অন্ধকারে রচিত হয়েছিল মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। বাঙালির মুক্তিসংগ্রামের আন্দোলনকে শ্বাসরুদ্ধ করতে ঘুমন্ত নারী শিশুসহ নিরীহ নিরস্ত্র বাঙালির উপর ঝাপিয়ে পরে পাকিস্তানি হানাদার বাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা। সেই কাল রাত্রিতে সংঘটিত গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার।জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রদীপ প্রজ্বলন করে কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থাকেন সংগঠনের নেতৃবিন্দ। এর পর সংগঠনের সভাপতি ফাহিম রেজা নুর বলেন বাংলাদেশে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষ রোপণের কর্মসূচী হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় সংগঠনের নিউইয়র্ক চ্যাপ্টারও শহীদদের স্মৃতি চির সবুজ, চির জাগ্রত রাখতে একটি প্রতীকী বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিয়েছে। এইসময় তিনি বৃক্ষটি নির্মূল কমিটির উপদেষ্টা সিতাংশু গুহের বাড়ীর আঙ্গিনায় রোপণ করার জন্য হস্থান্তর করেন।

​একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার পরিচালনায় গণহত্যা দিবসের আলোচনায় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সংগঠনের যুক্তরাষ্ট্র শাখা এবং নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগও অংশগ্রহণ করেন। সমবেত নেতৃবিন্দরা বলেন দীর্ঘ ৪৬ বছর পরে হলেও বাংলাদেশে গণহত্যা দিবস জাতীয় স্বীকৃতি পেয়েছে। এজন্য নেতৃবিন্দ বাংলাদেশ সরকার, নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির নেতৃবিন্দ এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানা। তারা বলেন ‘গণহত্যা দিবস’ বাংলাদেশের মুক্তিসংগ্রামে ত্রিশ লক্ষ বাঙালির আত্মত্যাগের মহান স্বীকৃতির পাশাপাশি তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার বিরুদ্ধে চরম প্রতিবাদের প্রতীক। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড যেন পৃথিবীর আর কোথাও না ঘটে, ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা দিয়ে বিশ্ববাসীকে গণহত্যার ভয়াবহতা সম্পর্কে জানাতে হবে।

বক্তব্য রাখেন নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য যথাক্রমে সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বেলাল বেগ, সুব্রত বিশ্বাস, সিতাংশু গুহ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের গোলাম মোস্তফা মিরাজ, গণজাগরণ মঞ্চের মিনহাজ সাম্মু, সেক্টর কমান্ডারস ফোরামের আব্দুল বারী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের শাহীন আজমল, প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবির আনোয়ার, আকবর হায়দার কিরণ, নবেন্দু দত্ত, শফি চৌধুরী হারুন, গোপন সাহা, শিবলী সাদেক, শুভ রায়, দুরুদ মিঞা রনেল সহ অন্যান্য নেতৃবিন্দ। বক্তব্যের পর সবার সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV