Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুলকে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: September 20, 2017 | 5:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানকে সংবর্ধনা প্রদান করেছে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক। নিউইয়র্কে জ্যামাইকার পানসী পার্টি হলে গত ১৮ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাবেক ডিআইজি জহুরুল হক এবং পরিচালনা করেন অধ্যাপক মো. সালাউদ্দিন তালুকদার।অথিতি হিসাবে বক্তব্য রাখেন নিউইয়র্ক ইন্সুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হারুন, আলহাজ্ব শফিকুল আমিন, মোস্তফা জামান ইদ্রিসী, বজলুর রহমান (নয়ন), প্রধান সমন্বয়কারী মো. আনোয়ারুল আলম ভূইয়া, শামীম 
আহম্মেদ, আজিজুর রহমান জুয়েল, ইয়াসমিন ইদ্রিসী, সহ-সভাপতি হিতেন্দ্র দত্ত, সাংগঠনিক সম্পাদক শাহজাহান শফিক, প্রীতি প্রমুখ। 
আমেরিকায় অবস্থানরত নেত্রকোনা জেলা এসোসেিয়শন ইউএসএ’র সদস্য বৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।সংবর্ধিত অতিথি সাজ্জাদুল হাসান তার বক্তব্যে বাংলাদেশের নেত্রকোনা জেলাকে মডেল জেলায় রূপান্তরিত করার লক্ষে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি প্রবাসীসহ সকল নেত্রকোনা বাসীর সহযোগীতা কামনা করেন। আহ্বান জানান স্বদেশের প্রতি সকলকে সচেষ্ট 
হবার। তিনি নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র পক্ষ থেকে নিজ জেলায় গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তাকে সম্মানিত করার জন্য আয়োজক সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ