প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ অপরাধ করে শাস্তি পায়নি এমন উদাহরণ নেই : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত সমাবেশে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
https://www.facebook.com/USANewsNY/videos/2190221164329004/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ অপরাধ করে শাস্তি পায়নি এমন উদাহরণ নেই। সরকারী দলের এমপি রানা এখনো জেলে। অপরাধ করে এমপি সহ প্রভাবশালীরা কেউই পার পায়নি। তদন্তে অকাট্য প্রমাণ পেলে কাউকেই ছাড় দেয়া হয় না। তিনি সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন, আইন সবার জন্য সমান। অপরাধীর শাস্তি হয় বলেই ধর্ষন, এসিড সন্ত্রাস সহ অন্যান্য অপরাধ অনেক কমেছে।

স্থানীয় সময় ২৪ এপ্রিল মঙ্গলবার রাতে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নিউ মেজবান পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন সাময়িকী ‘টাইম’ এ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পাওয়ায় এবং বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় এ আনন্দ সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ জঙ্গী, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে। ঐক্যবদ্ধ এগিয়ে যাওয়ার জন্য, প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ার জন্য।
তিনি বলেন, গত বছরের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনী নৃশংস হত্যাযজ্ঞে যখন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে প্রবেশ করে; তখন তিনি এই রোহিঙ্গা ঢলকে মানবিক চ্যালেঞ্জ হিসেবে নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিপীড়িত ও নিগৃহীত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দানের মতো মানবিকতা দেখানোর স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক সম্প্রদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ এবং ‘স্টার অব দ্য ইস্ট’ উপাধিতে ভূষিত করেন।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারের উন্নয়ন কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে আবারো বিজয়ী করতে হবে। তিনি এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. উত্তম কুমার বড়–য়া।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েস ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলীর পরিচালনায় এবং কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা সরাফ সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, ড. প্রদীপ রঞ্জণ কর, ড. আবদুল বাতেন, তোফায়েল আহমেদ চৌধুরী ও হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, কার্য নির্বাহী সদস্য শরীফ কামরুল আলম হীরা, রমেশ নাথ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইর্য়ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক, সহ সভাপতি সাইকুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল হাসান, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, শেখ হাসিনা মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ কায়কোবাদ খান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ওয়ালী হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী, ইলিয়ার রহমান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক রুমানা আক্তার, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি লিপটন, আওয়ামীলীগ নেতা আকতার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা বিএম বাকির হোসেন হিরু ভূইয়া, পবিত্র গীতা গনেস কিত্তনীয়া এবং পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন স্বীকৃতি বড়–য়া। মুক্তিযোদ্ধা, ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মঞ্চ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র শেখ কামাল স্মৃতি পরিষদ, যুক্তরাষ্ট্র শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মীসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/USANewsNY/videos/2190212010996586/
https://www.facebook.com/USANewsNY/videos/2190201124331008/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!