প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ড. আব্দুস সোবহান গোলাপ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের
এনআরবি নিউজ, নিউইয়র্ক : বিশ্বের ১৮ নারী রাষ্ট্রনায়কের জনকল্যাণমূলক কর্মের স্বীকৃতির প্রতিচ্ছবি ঘটাতে মার্কিন লেখক-মানবাধিকার কর্মী এবং শিক্ষাবিদের গ্রন্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসার ঘটনাকে স্বাগত জানিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ২৯ জুন বৃহস্পতিবার প্রদত্ত বিবৃতিতে ড. সিদ্দিক বলেছেন, ‘এর মধ্য দিয়ে আরো একবার জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের বহি:প্রকাশ ঘটলো আন্তর্জাতিক অঙ্গনে। প্রতিটি বাংলাদেশীর জন্যে এটি অত্যন্ত আনন্দের সংবাদ।’‘উইমেন প্রেসিডেন্টস এ্যান্ড প্রাইম মিনিস্টার্স’ শীর্ষক এই গ্রন্থে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিন্ন মাপের এক রাজনীতিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার সংগ্রাম ও অর্জনকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এ গ্রন্থের প্রকাশনা উৎসব হবে আগামী মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে।
‘বাংলাদেশকে যখন আমি দারিদ্র্য মুক্ত দেশ, ক্ষুধামুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো, সম্ভবত: তখোনই আমি বলতে পারবো যে, আমি গর্বিত’ (“When I have been able to establish Bangladesh as a poverty-free country, a hunger-free country, perhaps then I may say I am proud,” Sheikh Hasina.) – শেখ হাসিনার এই সংকল্প উদ্ধৃত করা হয়েছে এই গ্রন্থে। শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠক, শিক্ষাবিদ এবং লেখক রিচার্ড ও’ব্রিয়েন-এর এই গ্রন্থের প্রচ্ছদে ৭ নারী নেতার ছবি স্থান পেয়েছে। এরমধ্যে শেখ হাসিনাও রয়েছেন। গ্রন্থটির প্রকাশনা উৎসব হবে আসছে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে। ‘উইমেন্স ন্যাশনাল ডেমক্র্যাটিক ক্লাব’ এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছে। অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি, ক’টনীতিক এবং নারী ব্যক্তিত্বরা।
দলীয় নেত্রীর নিরলস প্রচেষ্টার প্রশংসা মার্কিন লেখকের গ্রন্থে প্রকাশিত হবার ঘটনায় গভীর সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আরো বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারেকুল হায়দার চৌধুরী, বাংলাদেশী ডেমক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, ফ্লোরিডা আওয়ামী লীগের নেতা এম রহমান জহীর, বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান এবং পরিচালক মোহাম্মদ মাহফুজ প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ড. আব্দুস সোবহান গোলাপ’র
আব্দুল হামিদ, নিউইযর্ক : যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বীরমুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশ্বের ১৮ নারী রাষ্ট্রনায়কের মধ্যে ৬ তম স্থান অধিকার জনকল্যাণমূলক কর্মের স্বীকৃতির প্রতিচ্ছবি ঘটাতে মার্কিন লেখক-মানবাধিকার কর্মী এবং শিক্ষাবিদের গ্রন্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসার হওযায শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
৩০ জুন শুক্রবার এক বিবৃতিতে ড. আব্দুস সোবহান গোলাপ বলেন বলেন, এর মধ্য দিয়ে আরো একবার প্রমানিত হলো বিশ্বশাস্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের বহি:প্রকাশ ঘটলো আন্তর্জাতিক অঙ্গনে। এবং বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্যে এটি অত্যন্ত আনন্দের সংবাদ।’‘উইমেন প্রেসিডেন্টস এ্যান্ড প্রাইম মিনিস্টার্স’ শীর্ষক এই গ্রন্থে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে ভিন্ন মাত্রায এক রাজনীতিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার সংগ্রাম ও অর্জনকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এ গ্রন্থের প্রকাশনা উৎসব হবে আগামী মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে। বাংলাদেশকে যখন আমি দারিদ্র্য মুক্ত দেশ, ক্ষুধামুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো, সম্ভবত: তখোনই আমি বলতে পারবো যে, আমি গর্বিত’ (“When I have been able to establish Bangladesh as a poverty-free country, a hunger-free country, perhaps then I may say I am proud,” Sheikh Hasina.) – শেখ হাসিনার এই সংকল্প উদ্ধৃত করা হয়েছে এই গ্রন্থে। শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠক, শিক্ষাবিদ এবং লেখক রিচার্ড ও’ব্রিয়েন-এর এই গ্রন্থের প্রচ্ছদে ৭ নারী নেতার ছবি স্থান পেয়েছে। এরমধ্যে শেখ হাসিনাও রয়েছেন। গ্রন্থটির প্রকাশনা উৎসব হবে আসছে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে। ‘উইমেন্স ন্যাশনাল ডেমক্র্যাটিক ক্লাব’ এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছে। অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি, ক’টনীতিক এবং নারী ব্যক্তিত্বরা।
ড. আব্দুস সোবহান গোলাপ মাননীয প্রধানমন্ত্রী হাসিনার নিরলস প্রচেষ্টার প্রশংসা মার্কিন লেখকের গ্রন্থে প্রকাশিত হওয়ায গভীর সন্তোষ প্রকাশ করেন । উল্লেখ ড. আব্দুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে সুইডেন গিয়েছিলেন , পরে তিনি সেখান থেকে একান্ত ব্যাক্তিগত সফরে গত ২৩ জুন সুইডেন, লন্ডন , ডুবাই হয়ে নিউইযর্কে আসেন এবং তিনি তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের সাথে নিউইযর্কে ঈদ উদযাপন করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ