Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র যুবলীগের প্রস্তুুতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: September 12, 2017 | 4:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গণজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির অগ্রদূত, দেশরতœ শেখ হাসিনার জাতিসংঘ ৭২তম সাধারণ অধিবেশনে আগমন সফল ও স্বার্থক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যুবলীগ এক প্রস্তুুতি সভার আয়োজন করে। গত ১০ সেপ্টেম্বর রবিবার যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ,কে,এম তারিকুল হায়দার চৌধুরীর সভপতিত্বে অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের পালকি চাইনিজ রেষ্টুরেন্টে। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক বাহার খন্দকার সবুজ। তাকে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য আমিনুল হোসেন এবং ইসমাইন হোসেন স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য আতিকুর রহমান সুজন, একরামুল হক সাবু, আব্দুল ওয়াদুদ, গণেশ কীর্ত্তনিয়া, শফি আনসারী, সাইফুল্লাহ ভূইয়া, শাহ্ রহিম শ্যামল, রিয়াজুল কাদির লস্কর মিঠু, নিউজার্সী স্টেট যুবলীগের সভাপতি নূরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হাফিজ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি হাবিব রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম আওয়ামী লীগের নিজাম উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য ফখরুল ইসলাম, তারার আলোর সভাপতি মিনা ইসলাম, নিউজার্সী স্টেট যুবলীগের সহ-সভাপতি মাহফুজুুর রহমান রুমন, নিউজার্সী স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, নিউইয়র্ক স্টেট যুবলীগের আহবায়ক মঞ্জুরুল ইসলাম বিটি, নিউইয়র্ক সিটি যুবলীগের সাধারণ সম্পাদক সুমন আলী, ব্রঙ্কস বরো যুবলীগের সাধারণ সম্পাদক এমরান আলী, ব্রুকলীর বরো যুবলীগের এ.টি.এম রানা এবং রিয়াজ উদ্দিন আহমেদ রাসেল।

সভাপতির বক্তব্যে এ,কে,এম তারিকুল হায়দার চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর আগমন ও বিদায়ে জেএফকে এয়ারপোর্ট, জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ ও নাগরিক সংবর্ধনার সময়ে যুক্তরাষ্ট্র যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাবে। তিনি বলেন, বিএনপি ও জামায়াতে কিছু লোক আমাদের শান্তিপূর্ন কমসূচীকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে যুবলীগের প্রত্যেকটা কর্মীকে সজাগ থাকতে হবে। তিনি প্রধানমন্ত্রীর আগমনের সময়ে দলের মধ্যে বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানহাটন বরো যুবলীগের সভাপতি সামছুল আলম খান, যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য আরবাব সিমন, মনির আক্তার মুরাদ, ঈদ-ই আমিন, এনামুল হক রিপনসহ আরো অনেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV