প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউজার্সি আওয়ামী লীগের প্রস্তুতি সভা
বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি থেকে : জাতিসংঘের চলতি ৭২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর রোববার অপরাহ্নে নিউইয়র্কে আসছেন। এ উলক্ষে নিউজার্সি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক চুন্নুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শামীম আহমেদ-এর সঞ্চালনায় প্যাটারসন শহরের ৩৭৪ ইউনিয়ন এভিনিউতে অবস্থিত জাকির বেকারীতে এক প্রস্তুতি সভা হয়েছে ।সভাশেষে নিউজার্সি আওয়ামী লীগের নেতৃবৃন্দগন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, নিউজার্সি আওয়ামী লীগ আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এয়ারপোর্টে অভ্যর্থনা, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে টাইমস স্কোয়ারের মেরিয়ট মারকুইস হোটেলের বলরুমে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা ও ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপনের সময় বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যেক কর্মসূচিতে তারা যোগদান করবেন।
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation