Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: September 24, 2017 | 12:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার বিকেলে রাজধানী ওয়াশিংটন পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরে (নিউইয়র্ক সময়) সড়কপথে ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন। 

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। শেখ হাসিনা ওই দিন (শুক্রবার) বিকেলে ওয়াশিংটন পৌঁছেন এবং তাকে রিজ কার্লটন-টাইসন্স হোটেলে নিয়ে যাওয়া হয়। এখানেই তিনি অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী এক সপ্তাহ ওয়াশিংটনে অবস্থানের পর আগামী ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে যাত্রা করবেন। তিনি লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে পৌঁছবেন। শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদানের জন্য গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছেন। ২১ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ