প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মেট্র আওয়ামী লীগের বৈঠক ১ অক্টোবর রবিবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওয়াশিংটন মেট্র এলাকার ৩টি কমিটি (ডিসি, ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়া)’র কর্মকর্তাদের সাক্ষাৎ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ অক্টোবর রবিবার ভার্জিনিয়ায় হোটেল রিটজ কার্লটনে এ অনুষ্ঠান হবে। সভানেত্রীর আগ্রহে এটি হচ্ছে বলে এ সংবাদদাতাকে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সিদ্দিক।
ড. সিদ্দিক উল্লেখ করেন, ‘মঙ্গলবার সভানেত্রীর গোল্ডব্লাডারে অস্ত্রোপচারের পর তিনি সুস্থ রয়েছেন। তার জন্যে দলীয় নেতা-কর্মীরা বিশেষ মোনাজাতে মিলিত হবেন। বিভিন্ন অঙ্গরাজ্য কমিটিকে এ নির্দেশনা দেয়া হয়েছে।’
এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরাও অধীর আগ্রহে রয়েছেন সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের জন্যে। এ ব্যাপারে এখনও কোন গ্রীণ সিগন্যাল পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান। এ কারণে, ৯ অক্টোবর সোমবার অপরাহ্নে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা আহবান করা হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে। আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নয়া কমিটি গঠনের কথা বলেছেন সভানেত্রী শেখ হাসিনা। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ