প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় মোনাজাত আর উন্নয়নের গল্পে ৭১তম জন্মদিন যুক্তরাষ্ট্রে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে অনাড়ম্বর এক দোয়া মাহফিল এবং ‘বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হলো। নিউইয়র্ক সময় ২৮ সেপ্টেম্বর প্রথম প্রহরে এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে নিউ মেজবান পার্টি হলে। শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম। এতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীর সমাগম ঘটে। রোহিঙ্গা শরনার্থী এবং বাংলাদেশের বন্যাপীড়িত মানুষদের দুর্দশার কথা বিবেচনা করে জন্মদিনের আড়ম্বরতা পরিহার করা হয়।
‘বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার’ শীর্ষক আলোচনার সূত্রপাত করেন এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। তিনি বলেন, ‘বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের গুণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত হয়েছেন। অনেক আগেই তাকে উন্নয়নের রোল মডেল হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মহল। এভাবেই বাংলাদেশ আজ অত্যন্ত অহংকারের আসনে অধিষ্ঠিত হয়েছে বিশ্ব পরিমন্ডলে।’
নিজাম চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করার বিশাল কর্মযজ্ঞ যখন অত্যন্ত সাফল্যের সাথে এগিয়ে চলছে, ঠিক তেমনি মুহূর্তে পর্দার আড়াল থেকে ষড়যন্ত্রকারিরাও সক্রিয় হচ্ছে। তাই সকলকে চোখ-কান খোলা রাখতে হবে।’
এ আলোচনার সঞ্চালনা করেন হোস্ট সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহ-সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ এবং আবুল কাশেম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মোর্শেদা জামান, মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ শাহনাজ, মিসেস আজাদ, আওয়ামী লীগ নেতা খসরু, নূরল আমিন প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, ‘এই নিউইয়র্ক থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘুটি চালানো হচ্ছে। ভ’য়া ও আজগুবি নামের সংগঠনের নামে সভা-সিম্পোজিয়াম করে মূলত: বাংলাদেশের ইমেজকে নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’ এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ