Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ওয়াশিংটনে দোয়া

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: September 29, 2017 | 12:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বৃহষ্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত সোমবার শেখ হাসিনার পিত্তথলীতে সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি বিশ্রামে রয়েছেন। তার পরিপূর্ণ সুস্থতা কামনায় সকলে বিশেষ মোনাজাতে মিলিত হন। উল্লেখ্য, বাংলাদেশের বন্যার্ত এবং রোহিঙ্গা শরনার্ধীদের কথা বিবেচনায় রেখে জন্মদিনের সকল আনুষ্ঠানিকতা পরিহার করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের লোকজন। আরো উল্লেখ্য, জতিসংঘে সাধারণ অধিবেশনে বক্তব্য প্রদানের পরদিন তথা ২২ সেপ্টেম্বর শেখ হাসিনা ভার্জিনিয়ায় চলে গেছেন পুত্র সজীব ওয়াজেদ জয় এবং পুত্রবধূ ও নাতনীর সাথে অবকাশ যাপনের জন্যে। এরইমাঝে তার পিত্তথলীতে অস্ত্রোপচার হয়েছে। মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ, মেরল্যিান্ড ষ্টেট আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মিলিত উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আযাদ, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকী, কামাল হোসেন, আজম আযাদ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ, সহ সভাপতি আবুল কালাম আযাদ, মেরিল্যান্ড আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম, জীবক বড়ুয়া, ওয়াশিংটনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম জি আই রাসেল প্রমুখ। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুস সোবহান গোলাপ বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলার গরীব দু:খী সাধারন মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। বাংলার দরীদ্র মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তাদের মুখে এক মুঠো ভাত তুলে দেয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত পরিশ্রম করে চলেছেন। ষড়যন্ত্রকারীরা এই পর্যন্ত কমপক্ষে বাইশবার হামলা চালিয়েছে জননেত্রীকে শেষ করার জন্যে। এতদসত্বেও তিনি থেমে থাকেননি। দিনরাত পরিশ্রম করে দেশকে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিনত করার কাজে লিপ্ত রয়েছেন। তার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ আজ বিশ^দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। সারা বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়ে উন্নত এক এক বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV