Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্পে ‘অভিবাসন’ স্থান পেয়েছে বাংলাদেশের উন্নয়ন আকাঙ্খা বাস্তবায়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে -জাতিসংঘে রাষ্ট্রদূত মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: December 20, 2018 | 9:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : “উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত রূপকল্পে ‘অভিবাসন’ স্থান পেয়েছে বাংলাদেশের উন্নয়ন আকাঙ্খা বাস্তবায়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে; আর ইতোমধ্যে বাংলাদেশ সকল অংশীজনদের সহযোগিতা নিয়ে অভিবাসন ব্যবস্থাপনার জাতীয় কৌশলের খসড়া প্রণয়ন করেছে” -১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ‘বৈশ্বিক অভিবাসন কম্পাক্ট’ সংক্রান্ত রেজুলেশনটি গৃহীত হওয়া উপলক্ষে প্রদত্ত বক্তব্যে একথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
তিনি আরও বলেন, “অভিবাসন সংক্রান্ত নিউইয়র্ক ডিক্লারেশন গ্রহণের পর আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি; এখন এটি বাস্তবায়নের সময়। আজকের এই সভায় ‘বৈশ্বিক অভিবাসন কম্পাক্ট’ এর গৃহীত হওয়াই শেষকথা নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। আমাদের প্রত্যাশা, কম্পাক্টটির বাস্তবায়ন ও পর্যালোচনা হবে রাষ্ট্রীয় নেতৃত্বে; তবে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণের ক্ষেত্রও এখানে উন্মুক্ত থাকবে”।
সম্প্রতি মরক্কোর মারাকাসে অনুষ্ঠিত অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদল ‘বৈশ্বিক অভিবাসন কম্পাক্ট’ এ বর্নিত চারটি মুল বিষয়ের উল্লেখ করেন যা আজকের সভায় আবারও তুলে ধরেন রাষ্ট্রদূত মাসুদ। বিষয় চারটি হল: ১) অভিবাসন চক্রের ক্ষতিকর দিক নির্মূল, ২) অভিবাসন প্রক্রিয়ায় মূল্য সংযোগ, ৩) সকল অভিবাসীদের মানবাধিকার সমুন্নত রাখা এবং ৪) অভিবাসন ব্যবস্থাপনার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা প্রদান। স্থায়ী প্রতিনিধি বলেন, “আজকের সভায় গৃহীত এই বৈশ্বিক অভিবাসন কম্পাক্টের প্রস্তাবনাসমূহ বাস্তবায়নকল্পে এ চারটি বিষয় সন্নিবেশিত করে সদস্য রাষ্ট্রসমূহের জন্য একটি ‘জাতীয় অভিবাসন কৌশল’ প্রণয়ন করা অপরিহার্য”।
নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসন ত্বরান্বিত করতে সম্প্রতি জাতিসংঘের তত্ত্বাবধানে গঠিত নেটওয়ার্ক কে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “আমি প্রত্যাশা করি, অভিবাসন বিষয়ে পারস্পরিক বোঝাপড়ার যে ব্যবধান আমাদের রয়েছে তা জাতিসংঘের অভিবাসন ব্যবস্থাপনার আওতায় আরও কমে আসবে এবং আমরা এই বৈশ্বিক কম্প্যাক্টের কার্যকর বাস্তবায়ন করতে পারব”
উল্লেখ্য নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসনের জন্য ২০১৬ সালে বাংলাদেশই প্রথম এই ‘বৈশ্বিক অভিবাসন কম্পাক্ট’ ধারণাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উত্থাপন করে যা দু’বছরেরও অধিক সময় ব্যাপী নেগোসিয়েশনের পর আজ সরাসরি ভোটের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হল। বাংলাদেশসহ ১৫২টি দেশ এতে পক্ষে ভোট দেয়; বিপক্ষে ৫টি এবং ভোট প্রদানে বিরত থাকে ১২ টি দেশ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV